
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে একাই তিন গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকের মালিক হয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করেছেন মেসি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিরতির পরও আর্জেন্টিনার আক্রমণের ধার অব্যাহত থাকে। ম্যাচের ৬০ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল করেন মেসি। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট গোলরক্ষক ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে না
ম্যাচের ৭৬ মিনিটে আসে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। সতীর্থদের দারুণ সমন্বিত আক্রমণ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পান ‘এলএম১০’। তার এই কীর্তিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আর্জেন্টাইন সমর্থকরা।
এই তিন গোলের ফলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার সমান উচ্চতায় উঠে এসেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা মিশনের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও মেসির এই অর্জন ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
/টিএ