
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সব জল্পনা-কল্পনা, ক্ষোভ আর বয়কটের অধ্যায় পেছনে ফেলে আবারো মাঠে ফিরছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে ম্যাচেই মাঠে নামবেন পর্তুগিজ সুপারস্টার। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
৪১ বছর বয়সী এই তারকা এরই মধ্যে আল-নাসরের টানা দুই ম্যাচে মাঠে নামেননি। রোনালদোকে ছাড়াই আল-ইত্তিহাদ ও আল-রিয়াদের বিপক্ষে জয় পেলেও দলের প্রধান তারকার অনুপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন আর উদ্বেগ বাড়ছিল।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে মতবিরোধের কারণেই মূলত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন রোনালদো। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল-নাসর প্রত্যাশামতো দল শক্তিশালী না করায় তিনি অসন্তুষ্ট
এই অসন্তোষ আরও বেড়ে যায়, যখন পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল-হিলাল জানুয়ারির দলবদলে আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে ভেড়ায়। নিজের সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থের এই দলবদলকে আল-নাসরের প্রতি অবহেলা হিসেবেই দেখেছিলেন রোনালদো। তবে শেষ পর্যন্ত দুই পক্ষই সমঝোতার পথে হাঁটে।
সূত্র জানায়, রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পরই মাঠে ফেরার সিদ্ধান্ত আসে। আল-নাসরের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ক্লাব পরিচালনায় শীর্ষ কর্মকর্তাদের আগের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত আল-নাসরের হয়ে ২২ ম্যাচে ১৮ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন রোনালদো। লিগ টেবিলে দলটি বর্তমানে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা আল-হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।
/টিএ