
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভারত–পাকিস্তান–বাংলাদেশ ত্রিমুখী সংকট যখন চরমে, ঠিক তখনই হঠাৎ আলোচনায় এল আইসিসির জরুরি বৈঠক। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। সন্ধ্যায় তিনি আইসিসির এক জরুরি ভার্চুয়াল সভায় অংশ নেবেন, যেখানে সংস্থাটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকার কথা রয়েছে।
পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরে পৌঁছে আমিনুল ইসলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন। দিনের শেষ ভাগে তিনি যুক্ত হবেন আইসিসির সেই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভায়, যেখানে চলমান অচলাবস্থা নিরসনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে না পারা এবং এর জেরে পাকিস্তানের ভারত-ম্যাচ
এই সংকটের সূত্রপাত বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনার পর। সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে তাকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবি ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং একপর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই সরিয়ে দেওয়া হয়।
এরপর গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে খেলবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, ক্রিকেট প্রশাসনে রাজনীতির ব্যবহার এবং বাংলাদেশের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। ভারত-পাকিস্তান ম্যাচ থেকে বিশ্বকাপের বড় অঙ্কের রাজস্ব আসে বলে পাকিস্তানের অবস্থানে চাপে পড়েছে আইসিসি। এমন জটিল বাস্তবতায়ই এখন সমাধানের পথ খুঁজতে আলোচনা চলছে।
/টিএ