
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের কারণে প্রতিদিনই বাড়ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। ফলে প্রবাসী আয় দেশে পাঠানো এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার সর্বশেষ বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রোববার (২৬ জুলাই) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মার্কিন ডলার, ইউরো ও পাউন্ডের মতো প্রধান মুদ্রাগুলোর দর আগের তুলনায় বেশ গুরুত্ব পাচ্ছে প্রবাসী ও ব্যবসায়ীদের কাছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান ১ রিংগিতের মূল্য ৩০ টাকা ২২ পয়সা এবং সৌদি ১ রিয়াল ৩২ টাকা ৮৯ পয়সা। মার্কিন ১ ডলারের দাম নির্ধারণ
এছাড়া সিঙ্গাপুরের ১ ডলার ৯৬ টাকা ৩৯ পয়সা, অস্ট্রেলিয়ান ১ ডলার ৮৬ টাকা ৪০ পয়সা, নিউজিল্যান্ডের ১ ডলার ৭১ টাকা ৬৭ পয়সা এবং কানাডিয়ান ১ ডলার ৮৭ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ১ দিরহাম ৩৩ টাকা ৭০ পয়সা, ওমানি ১ রিয়াল ৩২০ টাকা, বাহরাইনি ১ দিনার ৩২৮ টাকা ৬০ পয়সা, কাতারি ১ রিয়াল ৩৪ টাকা এবং কুয়েতি ১ দিনার ৪০২ টাকা ৩১ পয়সা রয়েছে তালিকায়।
অন্যদিকে, সুইজারল্যান্ডের ১ ফ্রাঁ ১৪৭ টাকা ৩২ পয়সা, দক্ষিণ আফ্রিকার ১ রান্ড ৭ টাকা ৩৩ পয়সা, জাপানের ১ ইয়েন ০.৭৫৫ টাকা এবং দক্ষিণ কোরিয়ার ১ ওন ০.০৮৩৮৮৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভারতের ১ রুপি ১ টাকা ২৪ পয়সা হিসেবে লেনদেন হচ্ছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণে যেকোনো সময় মুদ্রা বিনিময় হার পরিবর্তিত হতে পারে। তাই লেনদেনের আগে সর্বশেষ হার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
/টি