
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। নতুন এই মূল্য আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, ফলে ভোক্তারা আগের নির্ধারিত মূল্যেই ডিজেল কিনতে পারবেন।
গতকাল রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন বিক্রয়মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। একই সঙ্গে কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারে ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এর আগে গত ১৮ এপ্রিল মধ্যরাত থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৩০ টাকা করা হয়। সর্বশেষ জুন মাসের মূল্য সমন্বয়ের মাধ্যমে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম আরও এক দফা বৃদ্ধি পেল।
/টিএ