
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার লেনদেনও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রবাসী আয় দেশে পাঠানো, আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা এবং অন্যান্য আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রোববার (৩১ মে) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয় মূল্য উভয়ই ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই দিনে ব্রিটিশ পাউন্ডের ক্রয়মূল্য ১৬৫ টাকা ৩৮ পয়সা এবং বিক্রয়মূল্য ১৬৫ টাকা ৪৫ পয়সা। অন্যদিকে ইউরোর ক্রয়মূল্য ১৪৩ টাকা ৩৪ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪৩ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা
এ ছাড়া ভারতীয় রুপির ক্রয় ও বিক্রয় মূল্য উভয়ই ১ টাকা ২৯ পয়সা। অস্ট্রেলিয়ান ডলারের ক্রয়মূল্য ৮৭ টাকা ৩৫ পয়সা ও বিক্রয়মূল্য ৮৭ টাকা ৩৬ পয়সা। সিঙ্গাপুর ডলারের ক্ষেত্রে ক্রয়মূল্য ৯৫ টাকা ৭৭ পয়সা এবং বিক্রয়মূল্য ৯৫ টাকা ৮২ পয়সা। একই সময়ে চীনা ইউয়ানের ক্রয়মূল্য ১৭ টাকা ৯২ পয়সা ও বিক্রয়মূল্য ১৭ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এদিকে জাপানি ইয়েনের ক্রয় ও বিক্রয় মূল্য উভয়ই ৭৭ পয়সা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহ এবং অন্যান্য অর্থনৈতিক সূচকের ওপর ভিত্তি করে যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হতে পারে। তাই লেনদেনের আগে সর্বশেষ বিনিময় হার যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
/টিএ