
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে বড় খবর এলো বাংলাদেশ শিবিরে। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) ফাইনালে খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম দ্রুততম পেসার নাহিদ রানা। বুধবার পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মূলত তামিম ইকবালের বিশেষ মধ্যস্থতায় বিসিবি এই তরুণ পেসারকে ফাইনালে যাওয়ার অনুমতি দিয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন নাহিদ রানা। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির কথা বিবেচনা করে শুরুতে তাকে পিএসএলে ফেরার অনুমতি দিতে চায়নি বিসিবি। তবে পেশোয়ার জালমি ফাইনালে ওঠার পর
নাহিদ রানার শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ সবুজ সংকেত দেওয়ার পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। চিকিৎসকদের মতে, নিউজিল্যান্ড সিরিজের পর রানার যে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন ছিল, তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ৩ মে (রোববার) অনুষ্ঠিতব্য ফাইনালে খেললে তার ইনজুরির ঝুঁকি নেই বললেই চলে। সূচি অনুযায়ী সেদিন বাংলাদেশ দলের অনুশীলনে নাহিদের ৬-৭ ওভার বোলিং করার কথা ছিল, সেখানে ফাইনালে তিনি সর্বোচ্চ ৪ ওভার বোলিং করবেন। বোর্ড মনে করছে, হাই-ভোল্টেজ ফাইনালের অভিজ্ঞতা তাকে আসন্ন টেস্ট সিরিজে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
চলমান পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে নজর কেড়েছেন ২৩ বছর বয়সী এই গতিদানব। তার নিয়মিত ১৪৫-১৫০ কিমি গতির বাউন্সে কাবু হয়েছেন পাকিস্তানের শীর্ষ ব্যাটাররা। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার বিধ্বংসী স্পেলটি ছিল এবারের আসরের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স। গত আসরে দলে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ, তবে এবার ৬০ লাখ রুপিতে তাকে দলে নিয়ে বাবর আজমের দল তাদের আস্থার পূর্ণ প্রতিদান পেয়েছে।
পেশোয়ার জালমি ভক্তদের জন্য নাহিদের অন্তর্ভুক্তি বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে। টেস্ট সিরিজের আগে পাকিস্তানের মাটিতে তাদেরই সেরা ব্যাটারদের বিপক্ষে ফাইনাল খেলা রানার জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং প্রস্তুতির সুযোগ। বিসিবি আশা করছে, ফাইনাল শেষ করে দেশে ফিরে তিনি পূর্ণ উদ্যমে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের গতির ঝড় অব্যাহত রাখবেন।
/টিএ