
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের ইরানে সাম্প্রতিক বিমান হামলার প্রভাবে ২০২৬ সালে বৈশ্বিক তেল রপ্তানি দৈনিক ৩৭ লাখ ব্যারেল পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। শাফাক নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
শুক্রবার প্রকাশিত আইইএর প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। সংস্থাটির মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।
আইইএর তথ্য অনুযায়ী, জুন মাসে বিশ্বে দৈনিক তেল সরবরাহ ৪১ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃদ্ধি
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরে বিশ্বে তেলের দৈনিক চাহিদাও প্রায় ১০ লাখ ব্যারেল কমে যেতে পারে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকলে ২০২৭ সালে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক প্রায় ৭৫ লাখ ব্যারেল পর্যন্ত বাড়তে পারে বলে আশা করছে আইইএ।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথের নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
/টি