
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর আবারও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার প্রস্তুতি নেবে টাইগাররা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি রূপ নিচ্ছে ত্রিদেশীয় সিরিজে।
বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এই ওয়ানডে লড়াই। ফলে আগের পরিকল্পনার তুলনায় বাংলাদেশ দলের ম্যাচের সংখ্যা বাড়তে যাচ্ছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে
এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেই সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে ওই সময়ে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ফরম্যাটের এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে অংশ নেবে। সিরিজের নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ওয়ানডে লড়াই শেষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। ফলে ব্যস্ত সূচিতে নতুন আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য।
/টি