
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রান্নাঘরের পরিচিত একটি উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ায় না, বরং এর রয়েছে নানা স্বাস্থ্যগুণও। তরকারি, মাছ, মাংসসহ প্রায় সব ধরনের রান্নায় আদার ব্যবহার দেখা যায়। বহু বছর ধরে আদা প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে হজম, সর্দি-কাশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি কার্যকর হিসেবে বিবেচিত।
আদা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এবং বমি বমি ভাব কমাতে ভূমিকা রাখে। পাশাপাশি এটি গলা ব্যথা, সর্দি-কাশি ও শরীরের প্রদাহ কমাতেও উপকারী। অনেকেই গলা খুসখুসে হলে আদা চিবিয়ে খান বা আদা চা পান করেন, যা দ্রুত আরাম দেয়।
তবে উপকারী হলেও আদা বেশি খাওয়া ঠিক নয়। অতিরিক্ত আদা শরীরে
আদা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হলেও অতিরিক্ত গ্রহণ করলে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ সেবনকারীদের জন্য এটি আরও বেশি সতর্কতার বিষয়। একই সঙ্গে আদা রক্ত পাতলা করতে সাহায্য করে, তাই অতিরিক্ত খেলে রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সমস্যা হতে পারে।
চিকিৎসকদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য প্রতিদিন সর্বোচ্চ প্রায় ৫ গ্রাম আদা গ্রহণ নিরাপদ। এর বেশি নিয়মিত খাওয়া উচিত নয়। পরিমিত পরিমাণে আদা উপকারী হলেও অতিরিক্ত গ্রহণ উপকারের বদলে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে, তাই সঠিক মাত্রা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
/টিএ