
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পুষ্টি ও চোখের স্বাস্থ্যের সম্পর্ক অত্যন্ত গভীর। বিশেষজ্ঞরা বলছেন, দৃষ্টিশক্তি ভালো রাখতে হলে নিয়মিত স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়ার বিকল্প নেই। প্রতিদিনের খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করা গেলে চোখের নানা সমস্যার ঝুঁকি অনেকটাই কমে আসে।
চোখ ভালো রাখতে ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব উপাদান সবচেয়ে বেশি পাওয়া যায় শাক-সবজি ও ফলে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের সবজি ও ফল রাখা জরুরি বলে মত পুষ্টিবিদদের।
একই সঙ্গে নানা রঙের খাবার খাওয়ার ওপরও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন রঙের খাবারে ভিন্ন ভিন্ন ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড থাকে, যা শরীরের পাশাপাশি চোখের জন্যও উপকারী। এসব অ্যান্টি-অক্সিড্যান্ট চোখের বিভিন্ন
চোখের যত্নে কিছু খাবার বিশেষভাবে কার্যকর। ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছ যেমন রুই, কাতলা, ইলিশ ও মাগুর চোখের মণি সুস্থ রাখতে সহায়ক এবং ড্রাই আইয়ের সমস্যা কমায়। গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-এর ঘাটতি পূরণ করে, যা চোখের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি ডিমের কুসুমে থাকা ভিটামিন এ ও জিঙ্ক চোখের জন্য অত্যন্ত উপকারী।
এছাড়া দুধ ও দইয়ে থাকা ভিটামিন এ এবং জিঙ্ক চোখের বিভিন্ন অংশের সুরক্ষা দেয় এবং রাতের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে। অন্যদিকে কমলালেবুর ভিটামিন সি চোখে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, ফলে সংক্রমণ ও প্রদাহের ঝুঁকি কমে। তাই নিয়মিত এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে চোখ সুস্থ রাখা সহজ হয়।
/টিএ