
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ইতিহাসে বহু রেকর্ড তৈরি হয়েছে। তবে এবার নতুন এক মাইলফলক স্পর্শ করল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচে দুই বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে সমতা থাকলেও অতিরিক্ত সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে আলেক্সিস ম্যাক আলিস্তার হেডে এগিয়ে যায় দলটি। পরে ৬৭ মিনিটে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত কার্লিং শটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর লাউতারো মার্তিনেজের নিখুঁত ফিনিশিংয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত হয়।
সুইজারল্যান্ডকে হারানোর মাধ্যমে বিশ্বকাপে টানা ১২টি ম্যাচে দুই বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। এর আগে ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে উরুগুয়ের টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোল করার রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল আর্জেন্টিনা, যারা এখন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের গোলের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে।
/টি