
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন ২৭ বছর বয়সি এই ফুটবলার। এর মাধ্যমে ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করলেন তিনি।
দিয়াজের সঙ্গে রিয়ালের আগের চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে ক্লাবটির সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করলেন এই ফরোয়ার্ড। ২০১৯ সাল থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন তিনি।
সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়ানো রিয়ালের খেলোয়াড়দের মধ্যে দিয়াজ তৃতীয়। তার আগে তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের ও ফরাসি মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনির সঙ্গে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ ক্লাবটি।
গত গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল দিয়াজের। তবে কোচ হোসে মরিনহো তাকে ছাড়তে রাজি হননি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে চারটি অ্যাসিস্ট করেছেন মরক্কোর এই তারকা। যদিও শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে।
জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দিয়াজ। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তবে তার দল মরক্কো ফাইনালে হেরে রানার্সআপ হয়।
টি/