
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় টানা ছয় দিন ছুটি থাকবে। দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আগামী বছরের সরকারি সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির বিস্তারিত উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, দুই ঈদেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি আরও এক দিন বেশি রাখা হয়েছে। এ ক্ষেত্রে ঈদের দিন সাধারণ ছুটির পাশাপাশি আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ফলে ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছয় দিনের ছুটি পাবেন।
এ হিসাবে ২০২৭ সালে দুই ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোট ১১ দিন ছুটি থাকছে। ঈদের আগে ও পরের ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হওয়ায় পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং বাড়িতে গিয়ে ঈদ উদ্যাপনের সুযোগ পাবেন তারা।
টি/