
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রাম। জরাজীর্ণ এক ঝুপড়ি ঘরে নিঃশব্দে দিন কাটছিল ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজানের। স্থানীয়দের মতে, মা ফাতেমা বেগমের বয়স প্রায় ১৩০ বছর, আর মেয়েকেও ছুঁয়েছে শতবর্ষের কোঠা।
স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। আর এক দশক আগে একমাত্র ছেলেও চলে যান না ফেরার দেশে। তারপর থেকেই মা ও মেয়ে একে অপরের একমাত্র পরম আশ্রয়। বয়সের ভারে নুইয়ে পড়লেও, শতবর্ষী মা-কে একা হাতেই আগলে রেখেছেন শতবর্ষী মেয়ে।
বর্ষা কিংবা ঝড়ের রাতে এই নড়বড়ে ঘরে মা-মেয়ের সুরক্ষা নিয়ে উদ্বেগে থাকতেন প্রতিবেশীরা। সম্প্রতি তাদের এই করুণ অবস্থার কথা জানতে পেরে এগিয়ে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। খাদ্যসহায়তার পাশাপাশি তাদের
জীবনের শেষ প্রান্তে এসে একটি মাথার ওপর শক্ত ছাদ পাওয়ার সুসংবাদে স্বস্তির দীর্ঘশ্বাস এখন এই দুই শতবর্ষীর চোখেমুখে। দীর্ঘ অভাব ও হারানোর বেদনার পর, এই নতুন ঘরটি তাদের কাছে শুধু একটি আশ্রয় নয়—জীবনের শেষ মুহূর্তগুলোর জন্য যেন এক পরম উপহার।