
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সরকারি মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ হাজার টন চিনি এবং সমপরিমাণ মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ দুই পণ্য কিনতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেশীয় দুটি প্রতিষ্ঠান থেকে এসব পণ্য সংগ্রহ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পণ্য দুটি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এই চিনির প্রতি কেজির দাম পড়বে ভ্যাট ও করসহ ১০৩ টাকা ৯৫ পয়সা। উন্মুক্ত দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে ফ্রেশ ব্র্যান্ডের চিনি সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এই ডালের প্রতি কেজির দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা। দরপত্রে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যালয় রাজধানীর কারওয়ান বাজারের টি কে ভবনে।
চিনি ও মসুর ডাল—দুটি পণ্যই সরকারি ই-জিপি ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। প্রস্তাব দুটি বাস্তবায়িত হলে দেশীয় প্রতিষ্ঠান দুটির কাছ থেকে মোট ২০ হাজার টন পণ্য সংগ্রহ করবে সরকার।
টি/