logo
youtube logotwitter logofacebook logo

বিশ্বে

ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক - image

ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন বাংলাদেশের সিলেটের ছেলে কবিতা শাহ । ইতালিতে পড়াশুনা করার জন্য পাড়ি জমিয়ে প্রথমে মডেল হিসাবে এর পরে সিনেমাতে কাজ করা শুরু করেন।তার পাশাপাশি ব্যবসাও করেন এই অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে দেশের বাহিরে থেকেও সপ্ন দেখেন কিভাবে বাংলা চলচ্চিত্র অঙ্গন উন্নয়ন করা যায়, হলিউড, বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সারা বিশ্বের মানুষ দেখবে এমনটাই পরিকল্পনা করছেন। ১৯৮৩ সালের ৫ জানুয়ারী সিলেটের সুনামগজ্ঞে তার জন্ম। বর্তমানে তিনি ইতালিতে প্রযোজনা , পরিচালনা কাজের সঙ্গে মূল নায়কের চরিত্রেও কাজ করছেন। ভবিষৎ পরিকল্পনা একটাই ফিল্ম নিয়ে কাজ করা। সপ্ন একটাই কিভাবে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন করা যায়। ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন সেগুলোর নামঃ Dio, Tiamo, Paese italia, Facile eroe, Poberu, এবং Erolina. ১৯৯০ সাল থেকে দেশের বাহিরে থাকলেও বাংলাদেশি চলচ্চিত্রের প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা, অবসর সময় পার করেন বাংলা সিনেমা দেখে। ইতালি প্রবাসী এ নায়ক ইতালি বাসায় ইতিমধ্যে কয়েকটা চলচ্চিত্রে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে সীমান্ত এলাকায় বর্ডার গার্ডদের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমায় প্রধান নায়কের চরিত্রে অভিনয় করে ইতালিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার ছবি ডিও এর সম্পর্কে বলেন, ‘ এটির এখনো কাজ চলছে তবে কাজ শেষ করে আরো এক মাস পরে মুক্তি পাবে । দেশের এক সময়ের আলোচিত সুপারহিট নায়িকা মুনমুনকে নিয়ে তিনি বলেন, মুনমুন আসার আগেই আমার সাথে তার সুসম্পর্ক ছিলো, সে আমার বন্ধু ছিলো, হাতে গোনা কিছু পরিচালক বাংলাদেশ চলচ্চিত্রে অশ্লীলতা সৃষ্টি করে ভালোমানের একজন চিত্র নায়িকা মুনমুনকে চলচ্চিত্র থেকে ছিটকে ফেলে দিয়েছে। তার প্রিয় নায়ক সালমান শাহ ভাই,ইমরান হাশমি ভারতী । তাছাড়া বাংলাদেশের সকল নায়ক নায়িকার সিনেমা ভালো লাগে। বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সুপার স্টার নায়ক সালমান শাহকে নিয়ে কবিতা শাহ বলেন, দেশের চলচ্চিত্রে অন্যতম নায়ক ছিলেন সালমান শাহ, তাকে পছন্দ করে না এমন মানুষ মনে হয় না বাংলাদেশে আছে। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে তাকে যেন সারা জীবন মানুষ মনে রাখতে পারে তার জন্য বিএফডিসি কর্তৃপক্ষের কাছে আহব্বান করব। সেই সঙ্গে সালমান শাহ নিজেই আত্মহত্যা করেছে নাকি কোনো কুচক্রি মহল হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার সঠিক তদন্ত সরকার করবে বলে আশা রাখেন তিনি।    

নভেম্বর ০৫, ২০১৫
বিনিয়োগে একত্রে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস - image

বিনিয়োগে একত্রে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের মধ্যে বুধবার রাতে ডাচ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। বৈঠক শেষে এক যৌথ ইশতেহারে বলা হয় দুই প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ, বেসরকারি খাতের উন্নয়ন, কৃষি, বন্দর উন্নয়ন এবং আইনের শাসনসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়, দুই প্রধানমন্ত্রী ডেল্টা কোয়ালিশন কাঠামো কর্মসূচির মধ্যে সারা বিশ্বের ঘনবসতিপূর্ণ বদ্বীপ অঞ্চলগুলোকে নিরাপদ ও অর্থনৈতিকভাবে টেকসই করতে একসাথে কাজ করতে একমত হয়েছেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী বদ্বীপ ব্যবস্থাপনায় নেদারল্যান্ডের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ডেল্টা প্লান ২১০০ প্রণয়নণে সহযোগিতার জন্য ডাচ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ডাচ প্রধানমন্ত্রী ডেল্টাকে নিরাপদ ও জনগণের জন্য সুফলদায়ক করতে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নভেম্বর ০৫, ২০১৫
বকুলতলায় শুরু হল নবান্ন উৎসব - image

বকুলতলায় শুরু হল নবান্ন উৎসব

14 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: জঙ্গিবাদ আর হানাহানির বিরুদ্ধে মানুষকে মাথা তুলে দাঁড়াতে হলে এগিয়ে যেতে হবে নিজস্ব সাংস্কৃতিক স্বকীয়তা দিয়েই। নবান্ন উৎসবে নাচ, গান আর আবৃত্তির মধ্য দিয়ে এই বার্তাই তুলে ধরা হলো চারুকলার বকুলতলায়। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত নবান্ন উৎসবে ছিল বাংলার ধান আর ফসলের ঘ্রাণ। বাংলায় নবান্ন আসে খুশির বার্তা নিয়ে। গ্রীষ্মের প্রচণ্ডতা, বর্ষার খামখেয়ালীপনা আর কার্তিকের ফসলশূন্যতার পর অগ্রাহায়ন আসে কৃষকের গোলা ভরা ধানের প্রতিশ্রুতি নিয়ে। নবান্ন তাই নতুন চাল, কৃষাণীর নতুন তাঁতের শাড়ি আর অন্যান্য ফসলের ঘ্রাণ নিয়ে একদম স্বকীয়।বাংলার কৃষকের এই উৎসব শহুরে নাগরিকদের কাছে পরিচয় করিয়ে দিতেই প্রতিবছর এই আয়োজন। লোকনৃত্য, লোকগান আর আলকাপের মতো বাঙালী সংস্কৃতি উপভোগ করেন দর্শকরা। বাংলাদেশে আবহমান রাজনৈতিক দলাদলি, নৈতিক অবক্ষয়, সামাজিক দলাদলি, ফ্রান্সে মানুষের মৃত্যুসহ সারাবিশ্বে চলছে যে অশুভ শক্তির উত্থান-তার বিরুদ্ধে এধরনের নিজস্ব সাংস্কৃতিক আয়োজন কেবলই নাচ-গানের অনুষ্ঠান নয়, এটি প্রতিবাদ-জানালেন উৎসবে আসা দর্শক-আয়োজক সকলেই। নবান্ন কথনে উৎসব উদ্বোধক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বললেন, এ ধরনের আয়োজন মনে করিয়ে দেয় আমাদের শেকড় কত শক্ত। শুধু বাঙালি সংস্কৃতি নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক আচারও নবান্ন উৎসবে জায়গা করে নেয়। কি এবং কেন এই উৎসব- এর উত্তর আরেকবার পেয়ে যান ইটকাঠের দালানে থাকা নগরের মানুষেরা।

নভেম্বর ১৪, ২০১৫
মিয়ানমারে খনি ধ্বসে নিহত ৫০ - image

মিয়ানমারে খনি ধ্বসে নিহত ৫০

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মিয়ানমারের কাচিন প্রদেশে একটি খনিতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও শতাধিক। এদিকে বিশ্ব গণমাধ্যমে ৫০ জনের মৃত্যুর কথা বলা হলেও দেশটির রাষ্ট্রিয় গণমাধ্যমের মৃতের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে মায়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশে একটি জেড খনির কাছে এ ঘটনা ঘটে। তবে কি কারণে ওই খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছা তা এখনও জানা যায়নি। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায় : শনিবার সন্ধ্যায় ওই খনি থেকে ৫০ জনের মরদেহ উদ্ধার করে বের করে নিয়ে আসা হয়। বিশ্বের সবচেয়ে ভালমানের জেডের খনি কচিন প্রদেশে পাওয়া গেলেও প্রদেশটিতে ভূমধসের ঘটনা প্রায়ই হয়ে থাকে।

নভেম্বর ২১, ২০১৫
ব্রাসেলসে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ১৬ - image

ব্রাসেলসে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ১৬

22 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সন্ত্রাসী হামলার আশঙ্কায় বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত ১৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানায়, মূলত প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম ও তার সহযোগীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বেলজিয়াম। শুক্রবার রাতের প্যারিস হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে কয়েকজনের বাড়ি বেলজিয়ামে। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন পলাতক সালাহ আবদেসালাম এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। রাজধানী ব্রাসেলস ও অন্য একটি শহরে গতকাল রোববার মোট ২২টি অভিযান চালানো হয়। অভিযানকালে একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। এতে এক সন্দেহভাজন আহত হন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাসেলসে এখনও সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। এর আওতায় ব্রাসেলসের শিক্ষাপ্রতিষ্ঠান, মেট্রোরেল ও বিভিন্ন বিপনি বিতান বন্ধ রয়েছে।

নভেম্বর ২২, ২০১৫
শোবিজের খবরাখবর নিয়ে ‘শোবিজ ওয়ার্ল্ড’ - image

শোবিজের খবরাখবর নিয়ে ‘শোবিজ ওয়ার্ল্ড’

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘শোবিজ ওয়ার্ল্ড’। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে থাকছে বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সাম্প্রতিক ঘটনা, নতুন ছবি ও বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ অরও অনেক আয়োজন। মুভি ফ্রিক, মিউজিক ম্যানিয়া, রিভিউ অব ক্ল্যাসিক, স্টার মিরর এবং ফ্লাশব্যাক সেগমেন্ট দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। মুভি ফ্রিক সেগমেন্টে থাকছে হলিউড ও বলিউড টপচার্টের ছবিগুলো নিয়ে প্রতিবেদন। মিউজিক ম্যানিয়া সেগমেন্ট সাজানো হয় ওয়ার্ল্ড অ্যালবাম টপচার্টে থাকা অ্যালবাম নিয়ে প্রতিবেদন, ইউএস বিলবোর্ড অ্যালবাম টপচার্টের শীর্ষে থাকা অ্যালবামের পরিচিতি এবং বাংলাদেশী শিল্পীর জনপ্রিয় গানের মিউজিক ভিডিও। রিভিউ অব ক্ল্যাসিক পর্বে থাকে বিশ্বখ্যাত কোন চলচ্চিত্র নিয়ে কথামালা। এছাড়াও ফ্ল্যাসব্যাকে থাকছে বিনোদন দুনিয়ার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খবরাখবর।

নভেম্বর ২৯, ২০১৫
প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা - image

প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা

12 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে একে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্যারিস চুক্তি পৃথিবীকে বাঁচানোর সেরা সুযোগ তৈরি করে দিয়েছে। কার্বন নি:সরণ কমানোর বিষয়ে জলবায়ু চুক্তিটি একটি ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠবে। ওবামা বলেন, গোটা বিশ্ব যখন এক হয়, তখন একসঙ্গে সবকিছুই যে করা সম্ভব হয়; এটি তারই প্রমাণ।’ বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী দেশ চীনও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। সম্মেলনে চীনা প্রতিনিধি ঝি ঝেনহুয়াও বলেছেন, চুক্তিটি যথার্থ নয়; তবে এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়টি তাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে না। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর জোটের চেয়ারম্যান গিজা গ্যাসপার মার্টিন্স বলেন, তারা যা আশা করেছিলেন, এটি তার সেরা প্রতিফলন, শুধু স্বল্পোন্নত দেশগুলোর জন্যই নয়, বিশ্বের নাগরিকদের জন্যও চুক্তিটি গুরুত্বপূর্ণ। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকার বলেন, জলবায়ু চুক্তি বিশ্বের ৭শ’ কোটি মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ডিসেম্বর ১২, ২০১৫
ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’ - image

ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশের পতাকা। বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাঙ্গালী জাতির জন্য গৌরবের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর। এটিএন বাংলা মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’। অনুষ্ঠানে রয়েছে শিল্পী ইভা রহমানের গাওয়া বিভিন্ন সময়ের দেশাত্ববোধক গানসমুহ। গানগুলো হলো- হাজার নদীর মিলনমেলায়, বাবা যুদ্ধে গেছেন, ধান শালিকের দেশে ইত্যাদি। দেশের মনোরম সব লোকেশনে চিত্রায়িত গানগুলো দেশাত্ববোধকে জাগ্রত করবে।

ডিসেম্বর ১৪, ২০১৫
৪র্থ বর্ষে ‘কমেডি আওয়ার’ - image

৪র্থ বর্ষে ‘কমেডি আওয়ার’

24 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ তিন বছর পার করে ৪র্থ বর্ষে গড়িয়েছে। আগামীকাল ২৫ ফেব্র“য়ারি, বৃহষ্পতিবার রাত ১১টায় প্রচারিত হবে এর ৭৫তম পর্ব। ২০১২ সালের নভেম্বরে শুরু হয়ে নিয়মিত অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। সাঈদ তারেকের পরিকল্পনা গ্রন্থনা ও পরিচালনায় বর্তমানে কমেডি আওয়ার উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস। কমেডি আওয়ার একটি হাসির অনুষ্ঠান। ‘বেশী বেশী হাসুন ভালভাবে বাঁচুন’- এই শ্লোগান নিয়ে বিভিন্ন হাস্য রসাত্মক বিষয়বস্তু পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানে মানুষকে হাসতে উদ্বুদ্ধ করা হয়। এতে প্রচারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে কৌতুক নকশা, হাসির নাট্যাংশ, চুটকি, রম্যগীতি, রম্য গীতিনকশা, মিমিক্রি, কমেডি বা প্যারোডি গান, বিদেশী ভাষার গানের সাথে নাচ, ফানিয়েস্ট হোম ভিডিও, বিদেশী ছায়াছবির গানের ক্লিপিং, দেশ বিদেশের বরেন্য শিল্পীদের অভিনয় ক্লিপিং, ফানি ম্যাজিক, বিশ্বের সেরা হাসির ছবি এবং শো থেকে ক্লিপিংসহ নানা আয়োজন। এ ছাড়াও বিভিন্ন সময়ে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অনেক গুনী ব্যক্তিত্ব। এরা বলেন তাদের জীবনের মজার ঘটনা বা ষ্মৃতিকথা। কমেডি আওয়ারের মঞ্চে অভিনয়শিল্প বা সংষ্কৃতির বিভিন্ন অঙ্গনে আজীবন অবদানের জন্য এটিএন বাংলার পক্ষ থেকে বিভিন্ন গুনী এবং প্রবীন ব্যক্তিত্বদেরকে লাইফটাইম এচিভমেন্ট অনার ক্রেস্ট প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানটির ৭৫তম পর্বটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস এবং অভিনেত্রী প্রিয়া আমান। বিভিন্ন হাসির নাট্যাংশে অভিনয় করেছেন আফজাল শরীফ, পরেশ আচার্যি, আশরাফ কবির, এস এম হায়দার আলী, ম ফারুক, আবুল কালাম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, নাসরিন আক্তার লিপি, বিটলু শামিম, লিটন খন্দকার, অর্চনা, আব্দুস সোবহান, আর জে আকাশ প্রমুখ। প্যারোডি গানের সাথে নাচ পরিবেশন করেছেন জনপ্রিয় কৌতুকশিল্পী হারুন কিসিঞ্জার এবং চাঁদনী। নিয়মিত আয়োজন চুটকি বলার আসর, ফানি ভিডিও ছাড়াও এতে ভিন্নধর্মী একটি গানের সাথে দলীয় নাচ পরিবেশন করেছেন সাইফুল ইসলাম স্বর্ণ এবং তার সহশিল্পীরা।

ফেব্রুয়ারি ২৪, ২০১৬
শোবিজের খবরাখবর নিয়ে ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’ - image

শোবিজের খবরাখবর নিয়ে ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’

17 এপ্রিল 2016, বিকাল 6:00

বিনোদন যারা পছন্দ করেন তাদের মধ্যে শোবিজ দুনিয়ার খবরাখবর কে না জানতে চান। হলিউড, বলিউড কিংবা ঢালিউড সব জায়গাতেই রয়েছে শোবিজের উত্তাপ। পুরানো তারকাদের পর্দা কাপানো অভিনয় কিংবা নতুনদের আগমন সবকিছুই চটজলদি জানতে ও দেখতে চাই আমরা। আর শোবিজ দুনিয়ার খবরাখবর সব দর্শকদের সামনে উপস্থাপন করতেই এটিএন বাংলায় প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে থাকছে বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সাম্প্রতিক ঘটনা, নতুন ছবি ও বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ অরও অনেক আয়োজন। মুভি ফ্রিক, মিউজিক ম্যানিয়া, রিভিউ অব ক্ল্যাসিক, স্টার মিরর এবং ফ্লাশব্যাক সেগমেন্ট দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। মুভি ফ্রিক সেগমেন্টে থাকছে হলিউড ও বলিউড টপচার্টের ছবিগুলো নিয়ে প্রতিবেদন। মিউজিক ম্যানিয়া সেগমেন্ট সাজানো হয় ওয়ার্ল্ড অ্যালবাম টপচার্টে থাকা অ্যালবাম নিয়ে প্রতিবেদন, ইউএস বিলবোর্ড অ্যালবাম টপচার্টের শীর্ষে থাকা অ্যালবামের পরিচিতি এবং বাংলাদেশী শিল্পীর জনপ্রিয় গানের মিউজিক ভিডিও। রিভিউ অব ক্ল্যাসিক পর্বে থাকে বিশ্বখ্যাত কোন চলচ্চিত্র নিয়ে কথামালা। এছাড়াও ফ্ল্যাসব্যাকে থাকছে বিনোদন দুনিয়ার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খবরাখবর।

এপ্রিল ১৭, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo