logo
youtube logotwitter logofacebook logo

বন্ধ

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল - image

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানী এমভি গ্রীন লাইনের দুটি জাহাজ। আগামী ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিক ভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন। দিবা সার্ভিসের জন্য গ্রীন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীন লাইন ওয়াটারওয়েজ বরিশালের ইনচার্জ মো. বাদশা মিয়া জানান, প্রতিটিতে ৬শ যাত্রী বহনে সক্ষম এ জাহাজ একদিনের মধ্যেই ঢাকা থেকে বরিশাল গিয়ে আবার ঢাকায় ফেরা সম্ভব। গত বৃহস্পতিবার বরিশালে পরীক্ষামূলক সার্ভিস দিয়েছে জাহাজ দুটি। তিনি আরও জানান, এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ আগামী ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকাল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ ঢাকার উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, পদ্মা সেতু নির্মিত হলে নৌ-পথের যাত্রীসেবা টিকিয়ে রাখতে দ্রুতগতিসম্পন্ন এ ধরণের জাহাজ চলাচলের কোন বিকল্প নেই। সূত্রমতে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মেস্তাফিজুর রহমান জানান, ৮ সেপ্টেম্বর জাহাজ দুটি উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর বরিশাল থেকে প্রথম যাত্রা শুরু করবে। জাহাজ দুটি চালু হলে এ অঞ্চলের মানুষ দিনের বেলায়ও যানজটমুক্ত পরিবেশে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন। এজন্য বরিশাল নৌ-বন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল নাগরিক সমাজের সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ মালিকদের কাছে জিম্মি বরিশালের যাত্রীরা। তাদের কারণে অন্যকোনো নৌযানও এসে টিকে থাকতে পারেনা। সে অনুযায়ী লঞ্চের রোটেশন প্রথা ভাঙতে এমন অত্যাধুনিক দ্রুতগতির জাহাজ চালু হওয়া দরকার। লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, ডে সার্ভিসে ওয়াটারওয়েজ জাহাজ বরিশালের মানুষের জন্য সুখবর। তবে এ জাহাজ যাতে লঞ্চ মালিকদের চক্রান্তে বে-ক্রুজের মতো বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ - image

ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

07 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

আইসিআরসি আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ৫ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ভারতের দেয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কুনাল। এছাড়া আমিন উদ্দিন ২৬ ও নেগির ব্যাট থেকে আসে ১২ রান। বাংলাদেশের আলম খান ৩টি ও দ্রুপম তীর্থ নেন ২টি উইকেট। জবাবে- দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে আলিম উদ্দিনের ৪৫ ও শাহরিয়ার শামীমের ৪২ রানের সুবাদে এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সেপ্টেম্বর ০৭, ২০১৫
ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ - image

ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ

04 অক্টোবর 2015, বিকাল 6:00

আগে হোক বা পরে হোক, ভারতকে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসতেই হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ৷ লন্ডন থেকে পাকিস্তানের উদ্দেশ্যে নিবামনবন্দরে ত্যাগের আগে, সাংবাদিকদের কাছে নওয়াজ বলেন, আজ হোক কাল হোক, ভারতকে বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে হবে। আর জাতিসংঘে পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপিত চারদফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ফিরতেই হবে নয়াদিল্লিকে। এসময় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতকে দোষারোপ করেন নওয়াজ শরীফ৷ তাঁর দাবি, পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে, ভারতের প্রত্যক্ষ মদত থাকার তথ্য-প্রমাণ রয়েছে তাদের হাতে। নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বন্ধ করতে হবে। কেননা যুদ্ধের মতো পরিস্থিতি, কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। শরীফ বলেন, সীমান্ত অস্থিরতা এ অঞ্চলের উন্নয়নকে ব্যহত করছে, তাই অমিমাংসীত ইস্যুর সমাধানের জন্য আলোচনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।

অক্টোবর ০৪, ২০১৫
শততম পর্ব পেরিয়ে ধারাবাহিক ‘জীবনের অলিগলি’ - image

শততম পর্ব পেরিয়ে ধারাবাহিক ‘জীবনের অলিগলি’

09 অক্টোবর 2015, বিকাল 6:00

ধারাবাহিক নাটক- জীবনের অলিগলি রচনা- ফজলুল হক আকাশ পরিচালনা- ফজলুর রহমান প্রচার- মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিট এটিএন বাংলায় মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’। ইতোমধ্যে ধারাবাহিকটি শততম পর্ব অতিক্রম করেছে। ফজলুল হক আকাশের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। মানুষ জীবন নয় যাপন করে সম্পর্ক। প্রতিটি সম্পর্কের অলিগলি মোড়ে মোড়ে রয়েছে প্রেমের আনন্দ, বিরহের কান্না। পারিবারিক সম্পর্কের পটভূমিতেই দাঁড়িয়ে আছে ‘জীবনের অলিগলি’। এডভোকেট আরিফের মেঝো ভাই পরাগ, প্রভাষক হাসানের মেঝো বোন কাকনকে প্রেমের ফাঁদে ফেলেছে। বড় ভাই আরিফের ইশারাতে পরাগ, কাকনের সাথে প্রেম-প্রেম নাটক খেলছে। এসব বুঝতে পেরে প্রভাষক হাসান তার ছোট বোন কাকনের অনত্র বিয়ে ঠিক করে। কাকনের বিয়ে ঠিক হওয়ার পর পরাগ কাকনকে বিয়ে করার আশ্বাস দিয়ে, বিয়ের আসর থেকে পালানোর বুদ্ধি দেয়। কাকন ভালোবাসার মোহে বিয়ের আসর থেকে পালায়, পরাগকে বিয়ে করবে স্বপ্ন নিয়ে। প্রভাষক হাসানের পরিবারের সামাজিকভাবে সম্মানহানী করার জন্য এডভোকেট আরিফ ছোট ভাই পরাগকে নীল নকশা একে দেয়- বিয়ের দিন কাকনকে বিয়ের আশ্বাস দিয়ে ঘরের বাহির করা এবং দিন পার করে দিয়ে কাকনকে বিয়ে না করে বাসায় ফিরিয়ে দেয়া। এভাবেই শুরু হয় ধারাবাহিক নাটক জীবনের অলিগলি। জীবনের অলিগলি ধারাবাহিকে মূলত শহরের তিন পরিবারের পারিবারিক বন্ধন, প্রেম, বিরহ, বিচ্ছেদ ও অন্তদ্বন্দ্ব ফুটে উঠে।

অক্টোবর ০৯, ২০১৫
‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা’ - image

‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা’

12 অক্টোবর 2015, বিকাল 6:00

বিদেশিদের হত্যা করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে, তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর দেওয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশ যখন এগিযে যায়, তখনই বিএনপি- জামায়াত দেশের অগ্রগতি থামিয়ে দেযার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা দেশের মানুষের সঙ্গে শত্রুতা। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাইরের দেশগুলোর দিকে তাকিয়ে না থেকে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। তাই প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশ এখন আর বিপর্যস্ত হয় না।

অক্টোবর ১২, ২০১৫
ডেইলি সোপ ডলস হাউস ২: সাতটি তারার তিমির - image

ডেইলি সোপ ডলস হাউস ২: সাতটি তারার তিমির

31 অক্টোবর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০১ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে নতুন ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’। এটিএন বাংলায় প্রচারিত এবং আফসানা মিমি পরিচালিত ডলস হাউস ধারাবাহিকের সিক্যুয়াল সাতটি তারার তিমির। আফসানা মিমি’র মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরুপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র আখ্যান। স্কুল জীবনের সোনালী দিনগুলো তারা একসাথে কাটিয়েছিলো। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী- এই সাত বন্ধুকে নিয়ে ডলস হাউস’র নতুন চলা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে সবচে’ এগিয়ে থাকে স্কুল লাইফ। সেই সুন্দর সময় একসাথে কাটানো পড়েছে তাদের। স্কুলে তাদের কমন গ্র“প নেম-ই ছিল ‘সেভেন সামুরাই’! মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো। সপ্তর্ষী। সপ্তর্ষীর এই সাত তারার ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।

অক্টোবর ৩১, ২০১৫
প্রকাশক হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন - image

প্রকাশক হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন

31 অক্টোবর 2015, বিকাল 6:00

জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ আরও তিনজনকে কুপিয়ে জখমের প্রতিবাদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জেলায়। প্রকাশক দীপনকে হত্যা ও টুটুল-তারেক-রণদীপমকে হত্যার চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে গণজাগরণ মঞ্চের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জুবলী রোডে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সকল মুক্তচিন্তার বিকাশের পক্ষের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক শহীদ-ই-হাসান তুহিন, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক হামিদা খাতুন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহম্মদ দীপুসহ প্রমুখ। এদিকে একজন প্রকাশক হত্যা এবং তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে রবিবার সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। দুপুরে পৌরবিপণি এলাকা থেকে মিছিল বের হয়। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ার এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামানসহ প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সরকার মানুষদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একের পর এক ঘটনায় সরকারের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। প্রসঙ্গত, দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল এবং লেখক ও গবেষক রনদীপম বসুর বাড়ি সুনামগঞ্জে। এছাড়া দুপুরে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন জেলা শাখা। শহরের সাতমাথা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পরে বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ হয়। অন্যদিকে, নড়াইলের আদালত সড়কে গণজাগরণ মঞ্চ মানববন্ধন করেছে। এ সময় বক্তারা, ব্লগার ও প্রকাশক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারী ও হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অক্টোবর ৩১, ২০১৫
স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ শো’ - image

স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ শো’

02 নভেম্বর 2015, বিকাল 6:00

স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত তথ্যনির্ভর টেলিভিশন অনুষ্ঠান “গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো” এর ৭৩তম পর্বটি সম্প্রচারিত হবে আজ (৩ নভেম্বর) বিকাল ৪.২৫ মিনিটে এটিএন বাংলায়। বিশেষ রোগের লক্ষন, চিকৎসা পদ্ধতি ও করনীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সচেতনতা মূলক ভিডিও প্রতিবেদন প্রচার করা হয় অনুষ্ঠানটিতে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াও চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারেন সে সম্পর্কে প্রতি পর্বেই থাকে প্রামাণ্য প্রতিবেদন। অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা’। এবারের পর্বে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ও চিকিৎসা বিশেষজ্ঞগন উপস্থিত থাকবেন। এবারের পর্বে উপস্থিত থেকে যারা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ও এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা, সমালোচনা করেেেছন, তারা হচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: কামরুল হাসান খান, সাবেক সাংসদ ও সাবেক বিএমএ মহাসচিব ডা: মুস্তফা জালাল মহিউদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা: জুলফিকার লেনিন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন ডা: সাহেদ ইমরান।

নভেম্বর ০২, ২০১৫
ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ - image

ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’

04 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’। ফজলুল হক আকাশের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। মানুষ জীবন নয় যাপন করে সম্পর্ক। প্রতিটি সম্পর্কের অলিগলি মোড়ে মোড়ে রয়েছে প্রেমের আনন্দ, বিরহের কান্না। পারিবারিক সম্পর্কের পটভূমিতেই দাঁড়িয়ে আছে ‘জীবনের অলিগলি’। এডভোকেট আরিফের মেঝো ভাই পরাগ, প্রভাষক হাসানের মেঝো বোন কাকনকে প্রেমের ফাঁদে ফেলেছে। বড় ভাই আরিফের ইশারাতে পরাগ, কাকনের সাথে প্রেম-প্রেম নাটক খেলছে। এসব বুঝতে পেরে প্রভাষক হাসান তার ছোট বোন কাকনের অনত্র বিয়ে ঠিক করে। কাকনের বিয়ে ঠিক হওয়ার পর পরাগ কাকনকে বিয়ে করার আশ্বাস দিয়ে, বিয়ের আসর থেকে পালানোর বুদ্ধি দেয়। কাকন ভালোবাসার মোহে বিয়ের আসর থেকে পালায়, পরাগকে বিয়ে করবে স্বপ্ন নিয়ে। প্রভাষক হাসানের পরিবারের সামাজিকভাবে সম্মানহানী করার জন্য এডভোকেট আরিফ ছোট ভাই পরাগকে নীল নকশা একে দেয়- বিয়ের দিন কাকনকে বিয়ের আশ্বাস দিয়ে ঘরের বাহির করা এবং দিন পার করে দিয়ে কাকনকে বিয়ে না করে বাসায় ফিরিয়ে দেয়া। এভাবেই শুরু হয় ধারাবাহিক নাটক জীবনের অলিগলি। জীবনের অলিগলি ধারাবাহিকে মূলত শহরের তিন পরিবারের পারিবারিক বন্ধন, প্রেম, বিরহ, বিচ্ছেদ ও অন্তদ্বন্দ্ব ফুটে উঠে।

নভেম্বর ০৪, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo