logo
youtube logotwitter logofacebook logo

প্রস্তাব

আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দিল জার্মান পার্লামেন্ট - image

আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দিল জার্মান পার্লামেন্ট

04 ডিসেম্বর 2015, বিকাল 6:00

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্ট। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ শুক্রবার সরকারের এ প্রস্তাব অনুমোদন করেছে। পার্লামেন্টের ৫৯৮ আইনপ্রণেতার মধ্যে ৪৪৫ জনই অভিযানের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১৪৬ জন, আর ভোটদানে বিরত ছিল ৭ জন। এই অনুমোদনের ফলে জার্মানি যে কোন সময় আইএসের বিরুদ্ধে হামলা শুরু করতে যাচ্ছে। এর আগে গত মঙ্গলবার চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভা আইএস এর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। শুক্রবার পার্লামেন্টও অনুমোদন করায় হামলায় আর কোন বাধা থাকলো না। গত মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের অনুরোধে জার্মান চ্যান্সেলর আইএসের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নেন। এর পর মন্ত্রীসভায় পাশ এবং সর্বশেষ পার্লামেন্টে পাস হওয়ায় আইএসের বিরুদ্ধে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হল।

ডিসেম্বর ০৪, ২০১৫
লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা - image

লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

জস্ব প্রতিবেদক: অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করতে বেঁধে দেওয়া সময় পার হওয়ায়, আজ থেকে সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। শুধু ফাইনাল পরীক্ষা হবে। ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অন্য ৩৫টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট শিক্ষকরা। ৯ মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে মর্যাদার অবনমন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন শুরু হয়েছিল। এরপর সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পর্যালোচনায় কমিটি করে। অর্থমন্ত্রী শিক্ষকদের ৩টি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, বেতন কাঠামোর গেজেটে তার প্রতিফলন ঘটেনি বলে শিক্ষকদের অভিযোগ। এ পরিস্থিতিতে রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু হবে। সান্ধ্যকালীন কোর্সও এর আওতায় থাকবে।

জানুয়ারি ১০, ২০১৬
‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জাতীয় পার্টির সৃষ্টি’ - image

‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জাতীয় পার্টির সৃষ্টি’

13 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জাতীয় পার্টি সৃষ্টি হয়েছিল। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের অষ্টম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি ছেড়ে যাওয়া নেতাদের আবার দলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি নির্বাচন– পদ্ধতি সংস্কারেরও একটি প্রস্তাব তুলে ধরেন এরশাদ। এরশাদ বলেন, ১৯৮২ সালে তার ওপর রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছিল। যে–কেউ সেনাপ্রধান থাকলেই তাকে এই দায়িত্ব নিতে হত। এরশাদ দাবি করেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়ে তিনি ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রধান দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় তিনি ব্যারাকে ফিরে যেতে পারেননি।

মে ১৩, ২০১৬
ফিলিপাইনে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু - image

ফিলিপাইনে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু

15 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: ফিলিপাইনে আবারো মৃত্যুদণ্ডের বিধান চালু করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বিবিসি জানিয়েছে, তিনি এ বিষয়ে কংগ্রেসে প্রস্তাব তুলবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহভাজন অপরাধীদের গুলি করে হত্যার অনুমোদন দেবেন বলেও জানিয়েছেন দুতের্তে। তবে নব নির্বাচিত প্রেসিডেন্ট কীভাবে এসব প্রস্তাব অনুমোদন করাবেন তা এখনো স্পষ্ট নয়। কেননা প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত হয়নি। কংগ্রেসে নতুন করে মৃত্যুদণ্ডের ওপর আনীত প্রস্তাব পাস করাতে হলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন লাগবে। কঠোর হাতে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন রদ্রিগো দুতের্তে। আগামী মাসের ৩০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তা

মে ১৫, ২০১৬
সিরিয়ায় যৌথ হামলার প্রস্তাবে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের না - image

সিরিয়ায় যৌথ হামলার প্রস্তাবে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের না

20 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে, যৌথভাবে বিমান হামলা চালানোর বিষয়ে রাশিয়ার দেয়া প্রস্তাব নাকোচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি বলে শুক্রবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের পৃথক সামরিক উদ্দেশ্যের কথা জানিয়ে পেন্টাগনের মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন, সিরিয়ায় কোনো অপারেশনে আমরা রাশিয়াকে সহযোগিতা করব না। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসকে পরাজিত করাই যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য জানিয়ে পেন্টাগনের মুখপাত্র বলেন, রাশিয়া আসাদ সরকারকে সহযোগিতা করছে, আর আমরা জঙ্গি নির্মূলে যুদ্ধ করছি। তবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা থাকলে যৌথভাবে সিরিয়া সংকট জিইয়ে রাখা সন্ত্রাসীদের থামানো সম্ভব।

মে ২০, ২০১৬
খেলাধুলায় ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট - image

খেলাধুলায় ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: বাজেটে এবার ৯২২ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য। তবে বাজেটের বড় অংশ ব্যায় হবে অনুন্নয়ন খাতে, যেখানে ধরা হয়েছে ৬৩৪ কোটি ৯৪ লক্ষ টাকা। উন্নয়ন খাতে ২৮৭ কোটি ৪৪ লক্ষ টাকা, এই অর্থ খরচ করা হবে বেকার যুবকদের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিকেএসপির মতো নানা প্রতিষ্ঠানের মাধ্যমে। ২০১৫-২০১৬ অর্থবছরে বরাদ্দ বাজেট ছিল ৮৩৫ কোটি ৭৫ লক্ষ। প্রস্তাবিত বাজেটে এবার বৃদ্ধি করা হয়েছে ৮৭ কোটি ৭৮ লক্ষ টাকা। তবে ২১৫-২০১৬ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৮০৭ কোটি ৮৭ লক্ষ ৬৪ হাজার টাকা।

জুন ০১, ২০১৬
‘শিক্ষাখাতে বাজেট আরও বাড়ানো উচিত’ - image

‘শিক্ষাখাতে বাজেট আরও বাড়ানো উচিত’

23 জুন 2016, বিকাল 6:00

শিক্ষাখাতে চলতি অর্থ বছরের বাজেট আরও বাড়ানো উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে পর্যবেক্ষণ ও মতামত দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা ছাড়াও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত গুরুত্ব দেয়া উচিত। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক এম আবু ইউসুফ। অনুষ্ঠানে বক্তারা তাদের বাজেট পর্যবেক্ষণে জানান, রাজস্ব অবকাঠামো দুর্বলতা, অভ্যন্তরীণ ঋণ নির্ভরতা, সুশাসনের অভাবসহ নানা কারণে প্রস্তাবিত আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। বাজেট বাস্তবায়নে সংসদীয় কমিটি ও স্থানীয় সরকারের আরও বেশি সংশ্লিষ্টতা প্রয়োজন বলেও মত দেন তারা।

জুন ২৩, ২০১৬
ঈদের পরদিন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আরো ভালবাসবো তোমায়’ - image

ঈদের পরদিন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আরো ভালবাসবো তোমায়’

05 জুলাই 2016, বিকাল 6:00

  এটিএন বাংলা ডেস্ক: মোবাইলে কথা বলেই নোলক নামের একজন সাধারণ মেয়ের প্রেমে পড়ে যান সুপারস্টার শাকিব খান। অবশেষে প্রেমের চরম পরীক্ষা দিয়ে বাস্তবে একে অপরের দেখা পান তারা। প্রবীণ অভিনেতা সোহেল রানাকে অভিভাবক করে নোলকদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান শাকিব খান। কিন্তু সিনেমা জগতের মানুষদের সম্পর্কে খারাপ ধারণা থাকায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন নোলকের বাবা। শুরু হয় দুটি অবুঝ মনের ভালোবাসার মধ্যে কষ্টের চরম দ্বন্দ্ব। শাকিব কি পারবে নোলককে তার জীবনসাথী করতে ? এমন কাহিনী নিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আরো ভালবাসবো তোমায়’। ছবিটি ১৪ আগস্ট ২০১৫ তারিখে মুক্তি পায়। এ ছায়াছবিটি এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে। এস এ হক অলিক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমনি, সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু প্রমুখ।

জুলাই ০৫, ২০১৬
গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি চলছে - image

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি চলছে

07 আগস্ট 2016, বিকাল 6:00

গ্যাসের দাম বাড়াতে সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের গণশুনানি চলছে। সোমবার সকাল ১১টায় রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে শুরু হয়েছে এই গণশুনানি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে আগামী ১৮ আগস্ট পর্যন্ত এ শুনানি চলবে। তবে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের বিপরীতে আপত্তি-উদ্বেগ জানিয়ে আসছেন ব্যবসায়ী সংগঠন ও নাগরিক প্রতিনিধিরা। রোববার প্রথম দিনের গণশুনানিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ২১ পয়সা বাড়িয়ে ৩৬ পয়সা করার প্রস্তাব করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। এরপরই বিভিন্ন পক্ষের প্রতিবাদ ও জেরার মুখে পড়েন কর্মকর্তারা। জিটিসিএল কর্মীদের বর্ধিত বেতন ও আনুষাঙ্গিক খরচ মেটাতে, বিকল্প ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন আলোচকরা।

আগস্ট ০৭, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo