logo
youtube logotwitter logofacebook logo

প্রবাসী

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী - image

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী

14 অক্টোবর 2015, বিকাল 6:00

রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিকেলে, কামরুলকে নিয়ে দেশে ফিরবেন সৌদি আরবে যাওয়া ৩ পুলিশ কর্মকর্তা। বিমানবন্দরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অফিসের সামনে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হবে। ১১ অক্টোবর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন সৌদি আরব যান। গত ৮ জুলাই শিশু রাজনকে নৃশংসভাবে হত্যার পরপরই সৌদি আরব পালিয়ে যান প্রধান আসামি কামরুল ইসলাম। পরে প্রবাসীরা তাকে আটক করে রিয়াদ পুলিশের কাছে সোপর্দ করেন।

অক্টোবর ১৪, ২০১৫
ডেইলি সোপ ডলস হাউস ২: সাতটি তারার তিমির - image

ডেইলি সোপ ডলস হাউস ২: সাতটি তারার তিমির

31 অক্টোবর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০১ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে নতুন ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’। এটিএন বাংলায় প্রচারিত এবং আফসানা মিমি পরিচালিত ডলস হাউস ধারাবাহিকের সিক্যুয়াল সাতটি তারার তিমির। আফসানা মিমি’র মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরুপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র আখ্যান। স্কুল জীবনের সোনালী দিনগুলো তারা একসাথে কাটিয়েছিলো। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী- এই সাত বন্ধুকে নিয়ে ডলস হাউস’র নতুন চলা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে সবচে’ এগিয়ে থাকে স্কুল লাইফ। সেই সুন্দর সময় একসাথে কাটানো পড়েছে তাদের। স্কুলে তাদের কমন গ্র“প নেম-ই ছিল ‘সেভেন সামুরাই’! মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো। সপ্তর্ষী। সপ্তর্ষীর এই সাত তারার ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।

অক্টোবর ৩১, ২০১৫
ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক - image

ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন বাংলাদেশের সিলেটের ছেলে কবিতা শাহ । ইতালিতে পড়াশুনা করার জন্য পাড়ি জমিয়ে প্রথমে মডেল হিসাবে এর পরে সিনেমাতে কাজ করা শুরু করেন।তার পাশাপাশি ব্যবসাও করেন এই অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে দেশের বাহিরে থেকেও সপ্ন দেখেন কিভাবে বাংলা চলচ্চিত্র অঙ্গন উন্নয়ন করা যায়, হলিউড, বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সারা বিশ্বের মানুষ দেখবে এমনটাই পরিকল্পনা করছেন। ১৯৮৩ সালের ৫ জানুয়ারী সিলেটের সুনামগজ্ঞে তার জন্ম। বর্তমানে তিনি ইতালিতে প্রযোজনা , পরিচালনা কাজের সঙ্গে মূল নায়কের চরিত্রেও কাজ করছেন। ভবিষৎ পরিকল্পনা একটাই ফিল্ম নিয়ে কাজ করা। সপ্ন একটাই কিভাবে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন করা যায়। ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন সেগুলোর নামঃ Dio, Tiamo, Paese italia, Facile eroe, Poberu, এবং Erolina. ১৯৯০ সাল থেকে দেশের বাহিরে থাকলেও বাংলাদেশি চলচ্চিত্রের প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা, অবসর সময় পার করেন বাংলা সিনেমা দেখে। ইতালি প্রবাসী এ নায়ক ইতালি বাসায় ইতিমধ্যে কয়েকটা চলচ্চিত্রে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে সীমান্ত এলাকায় বর্ডার গার্ডদের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমায় প্রধান নায়কের চরিত্রে অভিনয় করে ইতালিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার ছবি ডিও এর সম্পর্কে বলেন, ‘ এটির এখনো কাজ চলছে তবে কাজ শেষ করে আরো এক মাস পরে মুক্তি পাবে । দেশের এক সময়ের আলোচিত সুপারহিট নায়িকা মুনমুনকে নিয়ে তিনি বলেন, মুনমুন আসার আগেই আমার সাথে তার সুসম্পর্ক ছিলো, সে আমার বন্ধু ছিলো, হাতে গোনা কিছু পরিচালক বাংলাদেশ চলচ্চিত্রে অশ্লীলতা সৃষ্টি করে ভালোমানের একজন চিত্র নায়িকা মুনমুনকে চলচ্চিত্র থেকে ছিটকে ফেলে দিয়েছে। তার প্রিয় নায়ক সালমান শাহ ভাই,ইমরান হাশমি ভারতী । তাছাড়া বাংলাদেশের সকল নায়ক নায়িকার সিনেমা ভালো লাগে। বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সুপার স্টার নায়ক সালমান শাহকে নিয়ে কবিতা শাহ বলেন, দেশের চলচ্চিত্রে অন্যতম নায়ক ছিলেন সালমান শাহ, তাকে পছন্দ করে না এমন মানুষ মনে হয় না বাংলাদেশে আছে। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে তাকে যেন সারা জীবন মানুষ মনে রাখতে পারে তার জন্য বিএফডিসি কর্তৃপক্ষের কাছে আহব্বান করব। সেই সঙ্গে সালমান শাহ নিজেই আত্মহত্যা করেছে নাকি কোনো কুচক্রি মহল হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার সঠিক তদন্ত সরকার করবে বলে আশা রাখেন তিনি।    

নভেম্বর ০৫, ২০১৫
ধারাবহিক নাটক ‘দূরত্ব’ - image

ধারাবহিক নাটক ‘দূরত্ব’

23 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৪ নভেম্বর) রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে মেগা ধারাবহিক ‘দূরত্ব’। ফজলুল করিমের রচনায় ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এহসানুল হক সেলিম। অভিনয় করেছেনয় সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, হাসান মাসুদ, আরমান পারভেজ মুরাদ, আরেফিন শুভ, হিল্লোল, এহসানুল হক সেলিম, বিদ্যাসিনহা মীম, নওশীন, মিমো, কবিতা, প্রণয়, প্রাচুর্য, পূণ্য, সোহান খান, সাব্বির আহমেদ, শম্পা, তানভীর, চৈতি, সোমা, সাজ্জাদ রেজা, তানিয়া, ছবি, মুক্তি, আরফান, আল মামুন প্রমুখ। গ্রহে গ্রহে দুরত্ব, দেশ বিদেশের দূরত্ব, সমাজে সমাজে দুরত্ব, মানুষে মানুষে দূরত্ব। এত দুরত্বের মধ্যে মানুষ পৃথিবীতে বসবাস করছে। সংসার করছে। জীবন ধারন করছে। দূরত্বের মধ্যে মানুষ বেঁচে আছে। আর বেঁচে থাকা মানুষদের নিয়েই ধারাবহিকের কাহিনী। দেশ ছেড়ে অসংখ্য বাংলাদেশি বিদেশে বসবাস করছে। বিদেশে বসবাসরত প্রবাসীরা নানান প্রতিকুলতার মধ্যে তাদের কর্মময় জীবন কাটচ্ছেন। সব প্রবাসিদের জীবনের কথা ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। সব মানুষের ঘটনা সম্ভব নয় যাদের কথা তুলে ধরা হয়েছে তাদের ঘটনা অন্যদের প্রতিনিধিত্ব করে। এই সব মানুষে রপারিবারিক জীবন আছে। আছে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব আপনজন। এদের ঘিরে তৈরী হয়েছে ধারাবহিকের গল্প। বিদেশে প্রবাসিরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এদের পাঠানো অর্থে বাংলাদেশের আর্থ সামাজিক রাষ্ট্রীয় পর্যায় উন্নতি হচ্ছে । সে সব খেটে খাওয়া মানুষের কথা জানানোর দরকার আছে। অনেকে জানতে চাইলেও পারেন না। বিদেশ দেখতে চাইলেও দেখতে পারেন না। বিদেশে চিত্রায়িত দূরত্ব ধারাবাহিক নাটকটি তাদের সে আশা পুরণ করবে। বিদেশে ছাড়াও দেশে প্রবাসিদের আত্মীয় স্বজন আছে। সে সব আত্মীয় স্বজনের মধ্যে স্বর্থপরতা, জালিয়াতি, প্রতারনা, ভুল বুঝাবুঝি নানানমুখী চিত্র কাহিনীতে দেখানো হয়েছে। যা আমাদের সমাজে অতীতে ঘটেছে, এখন ও ঘটছে। দেশ বিদেশে কয়েকাটি পরিবারের দ্বন্দ্ব সংঘাত আশা নিরাশা হিংসা বিদ্বেষ প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ড্রামা ভিত্তিক ধারাবাহিক নাটক দূরত্ব।

নভেম্বর ২৩, ২০১৫
দুইশত পর্বে সাতটি তারার তিমির - image

দুইশত পর্বে সাতটি তারার তিমির

18 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (১৯ ডিসেম্বর) রাত ১১টায় প্রচার হবে ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ এর দুইশতম পর্ব। এটিএন বাংলায় প্রচারিত এবং আফসানা মিমি পরিচালিত ডলস হাউস ধারাবাহিকের সিক্যুয়াল সাতটি তারার তিমির। আফসানা মিমি’র মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরুপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র আখ্যান। স্কুল জীবনের সোনালী দিনগুলো তারা একসাথে কাটিয়েছিলো। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী- এই সাত বন্ধুকে নিয়ে ডলস হাউস’র নতুন চলা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে সবচে’ এগিয়ে থাকে স্কুল লাইফ। সেই সুন্দর সময় একসাথে কাটানো পড়েছে তাদের। স্কুলে তাদের কমন গ্র“প নেম-ই ছিল ‘সেভেন সামুরাই’! মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো। সপ্তর্ষী। সপ্তর্ষীর এই সাত তারার ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।

ডিসেম্বর ১৮, ২০১৫
বিএনপি-জামায়াত দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী - image

বিএনপি-জামায়াত দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

28 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করতেই বিএনপি জামায়াত দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার জাপানের ইম্পেরিয়াল হোটেলে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলার মাটিতেই এসব গুপ্ত হত্যাকারীদের বিচার হবে। বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান ও জানিয়েছন তিনি। বিদেশের মাটিতে বাংলাদেশিদের ভাবমূর্তি ধরে রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

মে ২৮, ২০১৬
ঈদ ম্যগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’ - image

ঈদ ম্যগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’

27 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর এর অনুষ্ঠানমালায় চাঁদ রাত ১০.৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ ঈদ ম্যগাজিন “ঈদের বাজনা বাজেরে” । খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্নাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ অনুষ্ঠান । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ'। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেণ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। যিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। প্রিয় শিল্পী চিরসবুজ কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেন আরফিন রুমি ও ঐশি । এই প্রজন্মের কয়েকজন সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী রেশমি , নওশীন , নিপা , রিফাত অংশগ্রহন করেন সঙ্গীত বিষয়ক কুইজ-এ । বিদেশী প্রতিবেদনে থাকছে কানাডার মেডিভ্যাল টাইমস-এর উপর প্রতিবেদন। মধ্য যুগের যুদ্ধ, রণকৌশল সব কিছুই এখানে হুবহু তুলে ধরা হয়েছে। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ঈদে ভোগান্তি হাস্যরসাতœক স্কীড এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে । এসব স্কীড এ অভিনয় করেণ : আশরাফ কবির , লিটন , উত্তম , সহ আরও অনেকেই ।

জুন ২৭, ২০১৬
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’ - image

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’

13 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৪ জুলাই) রাত ১০টা ৫৫মিনিটে প্রচারিত হবে ঈদ ম্যগাজিন “ঈদের বাজনা বাজেরে”। খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্নাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ'। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেণ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। যিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। প্রিয়শিল্পী চিরসবুজ কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেন আরফিন রুমি ও ঐশি । এই প্রজন্মের কয়েকজন সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী রেশমি , নওশীন , নিপা , রিফাত অংশগ্রহন করেন সঙ্গীত বিষয়ক কুইজ-এ । বিদেশী প্রতিবেদনে থাকছে কানাডার মেডিভ্যাল টাইমস-এর উপর প্রতিবেদন। মধ্য যুগের যুদ্ধ, রণকৌশল সব কিছুই এখানে হুবহু তুলে ধরা হয়েছে। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ঈদে ভোগান্তি হাস্যরসাতœক স্কীড এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ।

জুলাই ১৩, ২০১৬
ধারাবাহিক নাটক : সাতটি তারার তিমির - image

ধারাবাহিক নাটক : সাতটি তারার তিমির

27 আগস্ট 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৮ আগস্ট) রাত ১১টায় প্রচার হবে ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’। এটিএন বাংলায় প্রচারিত এবং আফসানা মিমি পরিচালিত ডলস হাউস ধারাবাহিকের সিক্যুয়াল সাতটি তারার তিমির। আফসানা মিমি’র মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরুপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র আখ্যান। স্কুল জীবনের সোনালী দিনগুলো তারা একসাথে কাটিয়েছিলো। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী- এই সাত বন্ধুকে নিয়ে ডলস হাউস’র নতুন চলা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে সবচে’ এগিয়ে থাকে স্কুল লাইফ। সেই সুন্দর সময় একসাথে কাটানো পড়েছে তাদের। স্কুলে তাদের কমন গ্র“প নেম-ই ছিল ‘সেভেন সামুরাই’! মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো। সপ্তর্ষী। সপ্তর্ষীর এই সাত তারার ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।

আগস্ট ২৭, ২০১৬
শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘সাতটি তারার তিমির’ - image

শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘সাতটি তারার তিমির’

23 অক্টোবর 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আজ (২৪ অক্টোবর) শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘সাতটি তারার তিমির’। ২০১৪ সালের ২৯ নভেম্বর এটিএন বাংলায় শুরু হয় আফসানা মিমি পরিচালিত ‘ডলস হাউজ-২ সাতটি তারার তিমির। শুরুতে এটি ডেইলি সোপ হিসেবে প্রচার হলেও পরবর্তীতে তা সপ্তাহে ২দিন করে প্রচার হয়। এটি ডলস হাউস ধারাবাহিকের সিক্যুয়াল। আফসানা মিমি’র মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরুপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। ধারাবাহিকটির মূল সপ্তর্ষীর ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। এছাড়া আরও আছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র আখ্যান। স্কুল জীবনের সোনালী দিনগুলো তারা একসাথে কাটিয়েছিলো। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী- এই সাত বন্ধুকে নিয়ে ডলস হাউস’র নতুন চলা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে সবচে’ এগিয়ে থাকে স্কুল লাইফ। সেই সুন্দর সময় একসাথে কাটানো পড়েছে তাদের। স্কুলে তাদের কমন গ্র“প নেম-ই ছিল ‘সেভেন সামুরাই’! মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো। সপ্তর্ষী। এই সপ্তর্ষীর নানা কাহিনী নিয়েই তৈরি হয় ‘সাতটি তারার তিমির’। ধারাবাহিকটি আজ ৩০০ পর্বে শেষ হচ্ছে।

অক্টোবর ২৩, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo