logo
youtube logotwitter logofacebook logo

নির্দেশনা

‘আদালতের নির্দেশনা অনুযায়ী লিটনের ব্যবস্থা’ - image

‘আদালতের নির্দেশনা অনুযায়ী লিটনের ব্যবস্থা’

13 অক্টোবর 2015, বিকাল 6:00

এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিষয়ে ‘আদালতের নির্দেশনা অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, বিচারকরা যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবে প্রশাসন কাজ করবে বলে জানান তিনি। সাম্প্রতিক সময়ে দুই হত্যাসহ ৪ বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত দ্রুত গতিতে চলছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যাকাণ্ডের রহস্য বের করার খুব কাছাকাছি পৌঁছে গেছে আইনশৃংখলাবাহিনী।

অক্টোবর ১৩, ২০১৫
কৃষি জমি রক্ষা করেও শিল্পায়ন সম্ভব: প্রধানমন্ত্রী - image

কৃষি জমি রক্ষা করেও শিল্পায়ন সম্ভব: প্রধানমন্ত্রী

21 অক্টোবর 2015, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি রক্ষা করেও দেশে শিল্পায়ন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদের-বেজার তৃতীয় সভায় তিনি এ কথা বলেন। বেজার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজন করা হয় এর তৃতীয় সভা। এতে প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলার দিক নির্দেশনা দিয়ে বলেন, শিল্প কারখানার নিরাপত্তার স্বার্থেই পরিবেশ রক্ষার বিষয়টি নজরে রাখা জরুরী এবং পরিবেশে ও কৃষির কথা মাথায় রেখেই দেশে শিল্পায়ন গড়ে তুলতে হবে। যত্রতত্র শিল্পায়ন না করে কৃষি জমি ও পরিবেশ রক্ষা করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-ইপিজেড গড়ে তুলেতে ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চট্টগ্রাম, রাজশাহী, মৌলভীবাজার, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ২১টি জায়গা চিহ্নিত করেছে বেজা। এমনি ভাবে মোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলার ক্ষেত্রে নদী বা সমুদ্র বন্দর ও যোগাযোগ ব্যবস্থার বিষয়টি বিবেচনায় আনার পরামর্শ দেন তিনি। আর কর্মসংস্থান বাড়াতে শ্রমঘন ও কৃষিভিত্তিক শিল্পায়নের উপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অক্টোবর ২১, ২০১৫
সামাজিক যোগাযোগের সব অ্যাপ খুলছে - image

সামাজিক যোগাযোগের সব অ্যাপ খুলছে

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে সামাজিক যোগাযোগের সব মাধ্যম ও অ্যাপ খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তারানা হালিমসোমববার বিকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারের নির্দেশে সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকার সময়ে তরুণ প্রজন্ম ‘যে ত্যাগ স্বীকার’ করেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানান তারানা। সরকারের নির্দেশনায় বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ইন্টারনেটে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুক খুলে দেওয়া হয়। এর ৩ দিনের মাথায় টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হয়। তবে সোমবার দুপুরে টুইটার, স্কাইপ, ইমো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রকার নির্দেশনা নেই বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে বন্ধ করা হয় মোবাইল ফোনের অ্যাপ ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটে সন্ত্রাসী-জঙ্গিদের যোগাযোগ বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সেসময় সরকারের পক্ষ থেকে বলা হয়।

ডিসেম্বর ১৩, ২০১৫
সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’ - image

সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’

15 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে নন্দিত নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। ভিন্ন আঙ্গিকের এ অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন দেশের শীর্ষস্থানীয় ৪ জন শিল্পী। তারা হলেন- রফিকুল আলম, এ্যান্ড্রু কিশোর, ফাহমিদা নবী ও এস আই টুটুল। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও বিজয় নিয়ে শিল্পীরা তাদের পছন্দের গান পরিবেশন করেছেন এ অনুষ্ঠানে। গান পরিবেশনের আগে বিজয় দিবস ও গান নিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন শিল্পীরা। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এমন একজন বীর মুক্তিযোদ্ধা সুলেমান আলী যিনি ১৯৭১ সালে সিলেটের হবিগঞ্জে সম্মুখযুদ্ধে লড়েছিলেন, তার উপর রয়েছে বিশেষ প্রতিবেদন। রয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার রাঙ্গিছড়া চা বাগানের সুদর্শন রবি দাশের উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক সুরে জাতীয় সংগীত পরিবেশনে সাহায্য করার উদ্দেশ্যে একটি ব্যতিক্রমী কাজ করেছেন। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫০০টি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঠিক সুরে জাতীয় সংগীত পরিবেশনে উদ্বুদ্ধ করেছেন তিনি। অনুষ্ঠানটি নির্মাণে নির্দেশনা দিয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।

ডিসেম্বর ১৫, ২০১৫
আজ থেকে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া সিরিজ ৩’ - image

আজ থেকে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া সিরিজ ৩’

21 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (২২ ডিসেম্বর) থেকে সম্প্রচার শুরু হচ্ছে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া’ এর তৃতীয় সিরিজ। প্রতি মঙ্গলবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। বাশার জর্জিস ও সামির আহমেদের নির্দেশনায় নাটকটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এমা বজার। বিবিসি মিডিয়া অ্যাকশন এর প্রযোজনায় নাটকটি তৈরি হচ্ছে ডিএফআইডি ও সিআইএফএফ এর অর্থায়নে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, লুৎফর রাহমান জর্জ, মৌসুমী হামিদ, নাজমুল হুদা বাচ্চু, ডলি যহুর, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রওনক হাসান, মাজনুন মিজান, অশোক বেপারী, তউসিফ, নাদিয়া, শামিমা ইসলাম তুষ্টি, রিকিতা নন্দিনি শিমু সহ আরও অনেকে। বছর দুয়েক আগে নিখোঁজ হয়েছিল আমজাদ। গ্রামের সবাই ধরে নিয়েছিলো সে মৃত। আর তাই দু’বছর পরে হঠাৎ করে আমজাদের আবারও গ্রামে ফিরে আসা নিয়ে সবার মাঝেই দেখা দেয় নানা অনিশ্চয়তা। আমজাদকে মৃত ভেবে তার স্ত্রী দীপা যখন আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিল ঠিক সে সময়ই তার সামনে যেয়ে হাজির হয় আমজাদ। দীপা আবারও নতুন করে ঘর বাঁধে আমজাদের সাথে। চেষ্টা করতে থাকে পাল্টে যাওয়া আমজাদকে চিনে নিতে, বিশ্বাস করতে। গ্রামের মানুষরাও মুখোমুখি হয় মত্যুর মুখ থেকে ফিরে আসা আমজাদকে রক্তমাংসে গড়া একজন মানুষ হিসেবে মেনে নেওয়ার বাস্তবতার। উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজের চরিত্রগুলোর প্রাত্যহিক জীবনযাত্রা আবর্তিত হয় সাগরের তীর ঘেঁষা কাল্পনিক জেলে গ্রাম ঈশানপুরে। আর এ গ্রামের কিছু জেলে ও তাদের পারিপার্শ্বিক মানুষের কঠোর জীবন সংগ্রাম, বাস্তবতা এবং সেই সাথে এই সমাজের জন্ম, মৃত্যু, বিয়ে, বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা ও নিজেকে গড়ে তোলার গল্প নিয়েই এগিয়েছে উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজ। কৌতুক ও উদ্দীপনাপূর্ণ কাহিনী নিয়ে এটি প্রকৃতপক্ষে একটি গ্রাম্য জীবনের গল্প, যা বিনোদনের মাধ্যমে দর্শকদের মাঝে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তথ্য। সিরিজ তিন এর উনিশটি পর্বের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন গ্রামের একটি বিশৃঙ্খল পরিবার এবং সেই পরিবারের প্রেক্ষাপটে গর্ভধারণ ও সন্তান লালন পালনের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হয় এবং এসব সমস্যা মোকাবেলায় তারা কী ধরনের সিদ্ধান্ত নেয় ইত্যাদি নানা বিষয়। নাটকটিতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সব প্রজন্মের মাঝে, পুরনো রীতি, কুসংস্কার ও ভুলধারণা নিয়ে বেশ প্রাণবন্তভাবে আলোচনা করা হয়েছে। আগের প্রজন্মের জ্ঞান ও তাদের সহায়তা গ্রহণ করার পাশাপাশি সঠিক সময়ে অগ্রগামী ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে একটি জনসমাজ ইতিবাচক ফলাফল পেতে পারে তা নাটকটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটি আনন্দমূলক পারিবারিক নাটক, উজান গাঙের নাইয়া’র উদ্দেশ্য দর্শকদের নতুন সামাজিক প্রথা আর সঠিক ও যথার্থ আচরণ গ্রহণ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া এবং মহিলাদের জন্য নিরাপদ গর্ভকালীন সময় ও প্রসব নিশ্চিত করা। এছাড়া গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের যতœ নিতে সাহায্য করাও এই নাটকের অন্যতম আরেকটি উদ্দেশ্য। নাটকের মধ্য দিয়ে উঠে আসা নাটকীয় নানা পরিস্থিতি একদিকে যেমন গল্পটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলবে ঠিক তেমনি তুলে ধরবে সঠিক গর্ভকালীন পরিচর্যা আর মা ও শিশু পুষ্টি সংক্রান্ত তথ্যের গুরুত্ব। এছাড়া নাটকের চরিত্রগুলোর বিভিন্ন পরিস্থিতির মাঝ দিয়ে উঠে আসবে গর্ভকালীন চেকআপ, প্রসব পূর্ব প্রস্তুতি, নিরাপদ প্রসব এবং নবজাতক শিশুর অবশ্যক পরিচর্যার মতো প্রয়োজনীয় বিষয়গুলোও।

ডিসেম্বর ২১, ২০১৫
ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া সিরিজ ৩’ - image

ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া সিরিজ ৩’

28 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (২৯ ডিসেম্বর) রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া’ এর তৃতীয় সিরিজ। বাশার জর্জিস ও সামির আহমেদের নির্দেশনায় নাটকটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এমা বজার। বিবিসি মিডিয়া অ্যাকশন এর প্রযোজনায় নাটকটি তৈরি হচ্ছে ডিএফআইডি ও সিআইএফএফ এর অর্থায়নে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, লুৎফর রাহমান জর্জ, মৌসুমী হামিদ, নাজমুল হুদা বাচ্চু, ডলি যহুর, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রওনক হাসান, মাজনুন মিজান, অশোক বেপারী, তউসিফ, নাদিয়া, শামিমা ইসলাম তুষ্টি, রিকিতা নন্দিনি শিমু সহ আরও অনেকে। বছর দুয়েক আগে নিখোঁজ হয়েছিল আমজাদ। গ্রামের সবাই ধরে নিয়েছিলো সে মৃত। আর তাই দু’বছর পরে হঠাৎ করে আমজাদের আবারও গ্রামে ফিরে আসা নিয়ে সবার মাঝেই দেখা দেয় নানা অনিশ্চয়তা। আমজাদকে মৃত ভেবে তার স্ত্রী দীপা যখন আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিল ঠিক সে সময়ই তার সামনে যেয়ে হাজির হয় আমজাদ। দীপা আবারও নতুন করে ঘর বাঁধে আমজাদের সাথে। চেষ্টা করতে থাকে পাল্টে যাওয়া আমজাদকে চিনে নিতে, বিশ্বাস করতে। গ্রামের মানুষরাও মুখোমুখি হয় মত্যুর মুখ থেকে ফিরে আসা আমজাদকে রক্তমাংসে গড়া একজন মানুষ হিসেবে মেনে নেওয়ার বাস্তবতার। উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজের চরিত্রগুলোর প্রাত্যহিক জীবনযাত্রা আবর্তিত হয় সাগরের তীর ঘেঁষা কাল্পনিক জেলে গ্রাম ঈশানপুরে। আর এ গ্রামের কিছু জেলে ও তাদের পারিপার্শ্বিক মানুষের কঠোর জীবন সংগ্রাম, বাস্তবতা এবং সেই সাথে এই সমাজের জন্ম, মৃত্যু, বিয়ে, বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা ও নিজেকে গড়ে তোলার গল্প নিয়েই এগিয়েছে উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজ। কৌতুক ও উদ্দীপনাপূর্ণ কাহিনী নিয়ে এটি প্রকৃতপক্ষে একটি গ্রাম্য জীবনের গল্প, যা বিনোদনের মাধ্যমে দর্শকদের মাঝে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তথ্য। সিরিজ তিন এর উনিশটি পর্বের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন গ্রামের একটি বিশৃঙ্খল পরিবার এবং সেই পরিবারের প্রেক্ষাপটে গর্ভধারণ ও সন্তান লালন পালনের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হয় এবং এসব সমস্যা মোকাবেলায় তারা কী ধরনের সিদ্ধান্ত নেয় ইত্যাদি নানা বিষয়। নাটকটিতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সব প্রজন্মের মাঝে, পুরনো রীতি, কুসংস্কার ও ভুলধারণা নিয়ে বেশ প্রাণবন্তভাবে আলোচনা করা হয়েছে। আগের প্রজন্মের জ্ঞান ও তাদের সহায়তা গ্রহণ করার পাশাপাশি সঠিক সময়ে অগ্রগামী ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে একটি জনসমাজ ইতিবাচক ফলাফল পেতে পারে তা নাটকটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটি আনন্দমূলক পারিবারিক নাটক, উজান গাঙের নাইয়া’র উদ্দেশ্য দর্শকদের নতুন সামাজিক প্রথা আর সঠিক ও যথার্থ আচরণ গ্রহণ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া এবং মহিলাদের জন্য নিরাপদ গর্ভকালীন সময় ও প্রসব নিশ্চিত করা। এছাড়া গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের যতœ নিতে সাহায্য করাও এই নাটকের অন্যতম আরেকটি উদ্দেশ্য। নাটকের মধ্য দিয়ে উঠে আসা নাটকীয় নানা পরিস্থিতি একদিকে যেমন গল্পটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলবে ঠিক তেমনি তুলে ধরবে সঠিক গর্ভকালীন পরিচর্যা আর মা ও শিশু পুষ্টি সংক্রান্ত তথ্যের গুরুত্ব। এছাড়া নাটকের চরিত্রগুলোর বিভিন্ন পরিস্থিতির মাঝ দিয়ে উঠে আসবে গর্ভকালীন চেকআপ, প্রসব পূর্ব প্রস্তুতি, নিরাপদ প্রসব এবং নবজাতক শিশুর অবশ্যক পরিচর্যার মতো প্রয়োজনীয় বিষয়গুলোও।

ডিসেম্বর ২৮, ২০১৫
বিবিসি মিডিয়া এ্যাকশন নির্মিত ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া’ (সিরিজ ৩) - image

বিবিসি মিডিয়া এ্যাকশন নির্মিত ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া’ (সিরিজ ৩)

18 জানুয়ারি 2016, বিকাল 6:00

নির্দেশনা- বাশার জর্জিস ও সামির আহমেদ নির্বাহী পরিচালক- এমা বজার প্রচার- প্রতি মঙ্গলবার, রাত ৮টা ৪০মিনিট এটিএন বাংলায় আজ (১৯ জানুয়ারি) রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া’ (সিরিজ-৩)। বাশার জর্জিস ও সামির আহমেদের নির্দেশনায় নাটকটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এমা বজার। বিবিসি মিডিয়া অ্যাকশন এর প্রযোজনায় নাটকটি তৈরি হচ্ছে ডিএফআইডি ও সিআইএফএফ এর অর্থায়নে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, তারিন লুৎফুর রাহমান জর্জ, মৌসুমি হামিদ, নাজমুল হুদা বাচ্চু, ডলি যহুর, শতাব্দি ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রওনক হাসান, মাজনুন মিজান, অশোক বেপারী, তউসিফ, নাদিয়া, শামিমা ইসলাম তুষ্টি, রিকিতা নন্দিনি শিমু, ইকবাল হোসেইন, মিম, অপু, উত্তম, কবির, রানা, রবিউল হাসান, সৈকত প্রামানিক, আলমগির, আফজাল, জয়নাল সহ আরও অনেকে। উজান গাঙের নাইয়া সিরিজ তিন এর মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন গ্রামের একটি বিশৃঙ্খল পরিবার এবং সেই পরিবারের প্রেক্ষাপটে গর্ভধারণ ও সন্তান লালন পালনের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হয় এবং এসব সমস্যা মোকাবেলায় তারা কী ধরনের সিদ্ধান্ত নেয় ইত্যাদি নানা বিষয়। নাটকটিতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সব প্রজন্মের মাঝে, পুরনো রীতি, কুসংস্কার ও ভুলধারণা নিয়ে বেশ প্রাণবন্তভাবে আলোচনা করা হয়েছে। আগের প্রজন্মের জ্ঞান ও তাদের সহায়তা গ্রহণ করার পাশাপাশি সঠিক সময়ে অগ্রগামী ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে একটি জনসমাজ ইতিবাচক ফলাফল পেতে পারে তা নাটকটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটি আনন্দমূলক পারিবারিক নাটক, উজান গাঙের নাইয়া’র উদ্দেশ্য দর্শকদের নতুন সামাজিক প্রথা আর সঠিক ও যথার্থ আচরণ গ্রহণ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া এবং মহিলাদের জন্য নিরাপদ গর্ভকালীন সময় ও প্রসব নিশ্চিত করা। এছাড়া গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের যতœ নিতে সাহায্য করাও এই নাটকের অন্যতম আরেকটি উদ্দেশ্য। নাটকের মধ্য দিয়ে উঠে আসা নাটকীয় নানা পরিস্থিতি একদিকে যেমন গল্পটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলবে ঠিক তেমনি তুলে ধরবে সঠিক গর্ভকালীন পরিচর্যা আর মা ও শিশু পুষ্টি সংক্রান্ত তথ্যের গুরুত্ব। এছাড়া নাটকের চরিত্রগুলোর বিভিন্ন পরিস্থিতির মাঝ দিয়ে উঠে আসবে গর্ভকালীন চেকআপ, প্রসব পূর্ব প্রস্তুতি, নিরাপদ প্রসব এবং নবজাতক শিশুর অবশ্যক পরিচর্যার মতো প্রয়োজনীয় বিষয়গুলোও।

জানুয়ারি ১৮, ২০১৬
উত্তরপত্রে বেশি নম্বর দিতে নির্দেশ নেই: শিক্ষামন্ত্রী - image

উত্তরপত্রে বেশি নম্বর দিতে নির্দেশ নেই: শিক্ষামন্ত্রী

30 জানুয়ারি 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পাসের হার বাড়াতে উত্তরপত্রে বেশি নম্বর দিতে শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রশ্নপত্র ফাঁসের কোনো আশংকা নেই উল্লেখ করে তিনি বলেন, এর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। গত বছরের চেয়ে ছাত্রছাত্রী বেড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৫৯৪। ছাত্রীর সংখ্যা বেড়েছে ৯২ হাজার ৬৬৩ জন। প্রতিবন্ধীদের জন্য ২০ মিনিট এবং অটিস্টিক পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়ার কথাও শিক্ষামন্ত্রী জানান।

জানুয়ারি ৩০, ২০১৬
রিয়েলিটি শো ‘শশুড়বাড়ি মধুর হাড়ি’ - image

রিয়েলিটি শো ‘শশুড়বাড়ি মধুর হাড়ি’

29 এপ্রিল 2016, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (৩০ এপ্রিল) রাত ৮.৪৫ মিনিটে প্রচার হচ্ছে বিনোদনধর্মী ফ্যামিলি গেম শো আরএফএল প্লাস্টিক প্রেজেন্টস্্ ‘শশুড়বাড়ি মধুর হাড়ি’ পাওয়ার্ড বাই ড্রিঙ্ক ইট। বাংলাদেশের টেলিভিশন দর্শকদের একটি বিশ্বমানের বাস্তবধর্মী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উপভোগের আশা পূরনের লক্ষ্যে অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশ নেন একজন বর ও কনে। বর এর পক্ষে অংশ নেন তাঁর শশুরবাড়ি আর কনের পক্ষে লড়াই করে থাকেন তাঁর শশুরবাড়ির সদস্যরা। তানভির হোসেন প্রবাল ও শান্তা জাহানের উপস্থাপনায় শশুড়বাড়ি মধুর হাড়ি’র লড়াই জমে ওঠে দু’পক্ষের মধ্যে। ১ ঘন্টা ব্যাপ্তির এ অনুষ্ঠানের প্রতিটি পর্বেই ভিন্ন ভিন্ন ৪ টি অংশে যেমন থাকে বুদ্ধির খেলা, তেমনি কিছু কৌশলদ্বীপ্ত কাজ। আর প্রতি পর্বেই বর কনের সাথে বিশেষ একটি খেলায় অংশগ্রহণ করেন একজন তারকা। প্রতিপর্বের প্রতিটি অংশে থাকে আকর্ষনীয় সব উপহার। আর বিজয়ী দল পেয়ে যান বিশেষ উপহার। তানভীর হোসেন প্রবাল এর পরিকল্পনা এবং মুসফিক কল্লোল এর নির্দেশনায় আরএফএল প্লাাষ্টিকস্্ এর উদ্যেগে ‘শশুড়বাড়ি মধুর হাড়ি’ নির্মিত হয়েছে সুপরিসর ষ্টুডিও এবং অত্যাধুনিক কারিগরী সহযোগিতার সমন্ময়ে। বাংলার চিরায়ত দু’পরিবারের বিবাহবন্ধন ও এর আনন্দকে নবতর প্রজন্মের কাছে সম্পূর্ণ বিনোদনধর্মী আঙ্গিকে নতুন করে উপস্থাপন ও দু’পরিবারের বন্ধনকে আরো আনন্দময় করে তোলাই ‘শশুড়বাড়ি মধুর হাড়ি’ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

এপ্রিল ২৯, ২০১৬
আসামি গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ নিয়ে নীতিমালা দেবে সুপ্রিমকোর্ট - image

আসামি গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ নিয়ে নীতিমালা দেবে সুপ্রিমকোর্ট

23 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: ৫৪ ধারায় আসামি গ্রেপ্তার ও ১৬৭ ধারায় জিজ্ঞাসাবাদ নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা করে দেবে সুপ্রিমকোর্ট। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। তবে রায়ের পূর্নাঙ্গ কপি  এলে জানা যাবে, হাইকোর্টের রায়ের সঙ্গে বাড়তি কি সংযোজন বা সংশোধন থাকছে। প্রায় ১৮ বছর আগে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পুলিশ হেফাজতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রেক্ষিতে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা করার নির্দেশ এলো সর্বোচ্চ আদালত থেকে। ১৯৯৮ সালের ওই ঘটনায় দোষী পুলিশ সদস্যসহ ১৩ জনের শাস্তি হয়েছিল। সেই ঘটনার পর বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার নিয়ে বেশ কিছু সুপারিশ করেছিলেন। সরকার সেই সুপারিশ বাস্তবায়ন না করলে আইনি সহায়তা প্রতিষ্ঠান ব্লাস্ট বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান ৫৪ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে। হাইকোর্ট আদেশে ৫৪ ধারা বহাল রাখলেও, বেশ কিছু নির্দেশনা দেয়। ২০০৪ সালে সেই নির্দেশনাগুলোর বিপক্ষে আপিল করে তৎকালীন বিএনপি জামায়াত সরকার। এক যুগ পরে মহাজোট সরকারের আমলে শুনানিতেও সরকার পক্ষ ওই নীতিমালাগুলোর বিরোধিতা করে। কিন্তু সেই আবেদন খারিজ করে আপিল বিভাগ জানায় হাইকোর্টের রায় বহাল থাকছে। সঙ্গে কিছু মন্তব্য ও পর্যবেক্ষণ থাকবে তাদেরও। হাইকোর্টের আদেশের বিপক্ষে আপিল চললেও সেই আদেশগুলো কখনও স্থগিত করেনি আদালত। কিন্তু এই এক যুগে পুলিশ হাইকোর্টের নির্দেশনাগুলো অনুসরণ করেনি, শুনানির সময় এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন আপিল বিভাগের বিচারপতিরা। তবে এবার চূড়ান্ত রায় আসার পর পুলিশ আদালতের নির্দেশ মানতে বাধ্য বলে মনে করছেন আইনজীবীরা।

মে ২৩, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo