logo
youtube logotwitter logofacebook logo

ডাক

শরণার্থী ইস্যুতে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে ইইউ - image

শরণার্থী ইস্যুতে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে ইইউ

04 অক্টোবর 2015, বিকাল 6:00

শরণার্থী ইস্যুতে জরুরী বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বৈঠকে ইইউভুক্ত দেশগুলোতে কোটা ভিত্তিতে শরণার্থী ভাগ করার নতুন সিদ্ধান্ত অনুমোদন করবেন তারা। এছাড়া এ জরুরী বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর সীমান্তে কড়াকড়ি ও সিরিয়ার ত্রাণ বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে, মঙ্গলবার সিরিয়া থেকে আসা এক লাখ ২০ হাজার শরণার্থীকে কোটা পদ্ধতিতে ইইউভূক্ত দেশগুলোতে ভাগ করে নিতে সম্মত হয় ইউরোপিয়ান ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা। সমঝোতা অনুযায়ী, শরণার্থীদের ইতালি, গ্রিস আর হাঙ্গেরি থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশে সরিয়ে নেয়া হবে। আগামী দুই বছরে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

অক্টোবর ০৪, ২০১৫
ডেইলি সোপ ডলস হাউস ২: সাতটি তারার তিমির - image

ডেইলি সোপ ডলস হাউস ২: সাতটি তারার তিমির

31 অক্টোবর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০১ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে নতুন ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’। এটিএন বাংলায় প্রচারিত এবং আফসানা মিমি পরিচালিত ডলস হাউস ধারাবাহিকের সিক্যুয়াল সাতটি তারার তিমির। আফসানা মিমি’র মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরুপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র আখ্যান। স্কুল জীবনের সোনালী দিনগুলো তারা একসাথে কাটিয়েছিলো। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী- এই সাত বন্ধুকে নিয়ে ডলস হাউস’র নতুন চলা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে সবচে’ এগিয়ে থাকে স্কুল লাইফ। সেই সুন্দর সময় একসাথে কাটানো পড়েছে তাদের। স্কুলে তাদের কমন গ্র“প নেম-ই ছিল ‘সেভেন সামুরাই’! মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো। সপ্তর্ষী। সপ্তর্ষীর এই সাত তারার ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।

অক্টোবর ৩১, ২০১৫
স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ শো’ - image

স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ শো’

02 নভেম্বর 2015, বিকাল 6:00

স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত তথ্যনির্ভর টেলিভিশন অনুষ্ঠান “গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো” এর ৭৩তম পর্বটি সম্প্রচারিত হবে আজ (৩ নভেম্বর) বিকাল ৪.২৫ মিনিটে এটিএন বাংলায়। বিশেষ রোগের লক্ষন, চিকৎসা পদ্ধতি ও করনীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সচেতনতা মূলক ভিডিও প্রতিবেদন প্রচার করা হয় অনুষ্ঠানটিতে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াও চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারেন সে সম্পর্কে প্রতি পর্বেই থাকে প্রামাণ্য প্রতিবেদন। অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা’। এবারের পর্বে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ও চিকিৎসা বিশেষজ্ঞগন উপস্থিত থাকবেন। এবারের পর্বে উপস্থিত থেকে যারা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ও এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা, সমালোচনা করেেেছন, তারা হচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: কামরুল হাসান খান, সাবেক সাংসদ ও সাবেক বিএমএ মহাসচিব ডা: মুস্তফা জালাল মহিউদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা: জুলফিকার লেনিন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন ডা: সাহেদ ইমরান।

নভেম্বর ০২, ২০১৫
গয়েশ্বর-খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - image

গয়েশ্বর-খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

03 নভেম্বর 2015, বিকাল 6:00

রামপুরায় নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিকেলে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১৩ সালের ২৯ মার্চ বিএনপি-জামায়াত জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে মুনসুর প্রধানীয়া নামে এক ব্যক্তি হত্যা ঘটনায় এ মামলা দায়ের করা হয়। গত ২০ মার্চ গয়েশ্বর ও খোকাসহ ৪৯ জনকে আসামি করে মামলার চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে সাদেক হোসেন খোকাসহ ২১ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। চার্জশিটে পলাতক দেখানে ২১ আসামি ও জামিনে থাকা ১৪ আসামি আদালতে অনুপস্থিত থাকায় মোট ৩৫ জনের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নভেম্বর ০৩, ২০১৫
ধারাবাহিক নাটক ‘ডিবি’ - image

ধারাবাহিক নাটক ‘ডিবি’

12 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৩ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ডিবি। আমাদের দেশের আসে পাশে প্রতিনিয়ত ঘটে চলেছে খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। সাধারন মানুষের কাছে এসব ঘটনা রহস্যাবৃত্ত থাকলেও রহস্যময় এসব ঘটনার সমাধান দিতে হাজির হয় ডিবির একটি বিশেষ টিম। ঘটনার অন্তরাল থেকে তারা বের করে আনে রহস্যের জট। এমনি অসংখ্য রহস্য গল্প নিয়ে এটিএন বাংলা’র জন্য তৈরি হয়েছে এক হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। ড. মাহফুজুর রহমান এর গল্প ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক । পরিচালনা করেছেন জি এম সৈকত। বাংলাদেশের অনেক সফল ও গুনী অভিনয় শিল্পীরা পর্যায়ক্রমে এ ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে বেশ কিছু নতুন শিল্পীর অভিষেক ঘটেছে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটির পাঁচটি পর্ব নিয়ে আবর্তিত হবে একটি গল্প। যেখানে ডিবি অফিসারদের টিমে নির্দিষ্ট কয়েকজর অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। গল্পের সাথে সাথে নাটকের অভিনয় শিল্পী পরিবর্তন হবে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, অপূর্ব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হুমাইরা হিমু, হীরা প্রমুখ।

ডিসেম্বর ১২, ২০১৫
গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো - image

গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এবারের বিষয়- “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার” এটিএন বাংলায় আজ (১৫ ডিসেম্বর) বিকাল ৪টা ২৫মিনিটে প্রচার হবে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত তথ্যনির্ভর টেলিভিশন অনুষ্ঠান “গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো”। বিশেষ রোগের লক্ষণ, চিকৎসা পদ্ধতি ও করনীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে সচেতনতা মূলক ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পাশাপাশি অনুষ্ঠানে থাকে চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারেন সে সম্পর্কে প্রামান্য প্রতিবেদন। অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার”। এবারের পর্বে সংশ্লিষ্ট বিষয়ে দুই জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকে যারা “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার” বিষয়ে আলোচন ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন। অনুষ্ঠানের আজকের অতিথি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ট্রেজারার ও ডিন, ডেন্টাল ফ্যাকাল্টি অধ্যাপক ডাক্তার মো. আলী আসগর মোড়ল এবং শহীদ সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজের প্রস্থোডন্টিকস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শিব্বির আহমদ ওসমানী। ডা. শাহেদ ইমরানের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডা: এস এম নিয়াজ মাওলা। উপস্থাপনা ও পরিচালনা- ডা. শাহেদ ইমরান প্রযোজনা- ডা: এস এম নিয়াজ মাওলা

ডিসেম্বর ১৪, ২০১৫
দুইশত পর্বে সাতটি তারার তিমির - image

দুইশত পর্বে সাতটি তারার তিমির

18 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (১৯ ডিসেম্বর) রাত ১১টায় প্রচার হবে ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ এর দুইশতম পর্ব। এটিএন বাংলায় প্রচারিত এবং আফসানা মিমি পরিচালিত ডলস হাউস ধারাবাহিকের সিক্যুয়াল সাতটি তারার তিমির। আফসানা মিমি’র মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরুপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধুর আবারও এক হওয়া। এ গল্প দিয়েই শুরু সাতটি তারার তিমির’র আখ্যান। স্কুল জীবনের সোনালী দিনগুলো তারা একসাথে কাটিয়েছিলো। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী- এই সাত বন্ধুকে নিয়ে ডলস হাউস’র নতুন চলা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে সবচে’ এগিয়ে থাকে স্কুল লাইফ। সেই সুন্দর সময় একসাথে কাটানো পড়েছে তাদের। স্কুলে তাদের কমন গ্র“প নেম-ই ছিল ‘সেভেন সামুরাই’! মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো। সপ্তর্ষী। সপ্তর্ষীর এই সাত তারার ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।

ডিসেম্বর ১৮, ২০১৫
আজ থেকে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া সিরিজ ৩’ - image

আজ থেকে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া সিরিজ ৩’

21 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (২২ ডিসেম্বর) থেকে সম্প্রচার শুরু হচ্ছে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া’ এর তৃতীয় সিরিজ। প্রতি মঙ্গলবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। বাশার জর্জিস ও সামির আহমেদের নির্দেশনায় নাটকটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এমা বজার। বিবিসি মিডিয়া অ্যাকশন এর প্রযোজনায় নাটকটি তৈরি হচ্ছে ডিএফআইডি ও সিআইএফএফ এর অর্থায়নে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, লুৎফর রাহমান জর্জ, মৌসুমী হামিদ, নাজমুল হুদা বাচ্চু, ডলি যহুর, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রওনক হাসান, মাজনুন মিজান, অশোক বেপারী, তউসিফ, নাদিয়া, শামিমা ইসলাম তুষ্টি, রিকিতা নন্দিনি শিমু সহ আরও অনেকে। বছর দুয়েক আগে নিখোঁজ হয়েছিল আমজাদ। গ্রামের সবাই ধরে নিয়েছিলো সে মৃত। আর তাই দু’বছর পরে হঠাৎ করে আমজাদের আবারও গ্রামে ফিরে আসা নিয়ে সবার মাঝেই দেখা দেয় নানা অনিশ্চয়তা। আমজাদকে মৃত ভেবে তার স্ত্রী দীপা যখন আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিল ঠিক সে সময়ই তার সামনে যেয়ে হাজির হয় আমজাদ। দীপা আবারও নতুন করে ঘর বাঁধে আমজাদের সাথে। চেষ্টা করতে থাকে পাল্টে যাওয়া আমজাদকে চিনে নিতে, বিশ্বাস করতে। গ্রামের মানুষরাও মুখোমুখি হয় মত্যুর মুখ থেকে ফিরে আসা আমজাদকে রক্তমাংসে গড়া একজন মানুষ হিসেবে মেনে নেওয়ার বাস্তবতার। উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজের চরিত্রগুলোর প্রাত্যহিক জীবনযাত্রা আবর্তিত হয় সাগরের তীর ঘেঁষা কাল্পনিক জেলে গ্রাম ঈশানপুরে। আর এ গ্রামের কিছু জেলে ও তাদের পারিপার্শ্বিক মানুষের কঠোর জীবন সংগ্রাম, বাস্তবতা এবং সেই সাথে এই সমাজের জন্ম, মৃত্যু, বিয়ে, বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা ও নিজেকে গড়ে তোলার গল্প নিয়েই এগিয়েছে উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজ। কৌতুক ও উদ্দীপনাপূর্ণ কাহিনী নিয়ে এটি প্রকৃতপক্ষে একটি গ্রাম্য জীবনের গল্প, যা বিনোদনের মাধ্যমে দর্শকদের মাঝে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তথ্য। সিরিজ তিন এর উনিশটি পর্বের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন গ্রামের একটি বিশৃঙ্খল পরিবার এবং সেই পরিবারের প্রেক্ষাপটে গর্ভধারণ ও সন্তান লালন পালনের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হয় এবং এসব সমস্যা মোকাবেলায় তারা কী ধরনের সিদ্ধান্ত নেয় ইত্যাদি নানা বিষয়। নাটকটিতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সব প্রজন্মের মাঝে, পুরনো রীতি, কুসংস্কার ও ভুলধারণা নিয়ে বেশ প্রাণবন্তভাবে আলোচনা করা হয়েছে। আগের প্রজন্মের জ্ঞান ও তাদের সহায়তা গ্রহণ করার পাশাপাশি সঠিক সময়ে অগ্রগামী ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে একটি জনসমাজ ইতিবাচক ফলাফল পেতে পারে তা নাটকটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটি আনন্দমূলক পারিবারিক নাটক, উজান গাঙের নাইয়া’র উদ্দেশ্য দর্শকদের নতুন সামাজিক প্রথা আর সঠিক ও যথার্থ আচরণ গ্রহণ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া এবং মহিলাদের জন্য নিরাপদ গর্ভকালীন সময় ও প্রসব নিশ্চিত করা। এছাড়া গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের যতœ নিতে সাহায্য করাও এই নাটকের অন্যতম আরেকটি উদ্দেশ্য। নাটকের মধ্য দিয়ে উঠে আসা নাটকীয় নানা পরিস্থিতি একদিকে যেমন গল্পটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলবে ঠিক তেমনি তুলে ধরবে সঠিক গর্ভকালীন পরিচর্যা আর মা ও শিশু পুষ্টি সংক্রান্ত তথ্যের গুরুত্ব। এছাড়া নাটকের চরিত্রগুলোর বিভিন্ন পরিস্থিতির মাঝ দিয়ে উঠে আসবে গর্ভকালীন চেকআপ, প্রসব পূর্ব প্রস্তুতি, নিরাপদ প্রসব এবং নবজাতক শিশুর অবশ্যক পরিচর্যার মতো প্রয়োজনীয় বিষয়গুলোও।

ডিসেম্বর ২১, ২০১৫
ড্যানিশ মনসুন ফিল্মস ‘ট্যালেন্ট হান্ট’ - image

ড্যানিশ মনসুন ফিল্মস ‘ট্যালেন্ট হান্ট’

24 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (২৫ ডিসেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে রিয়েলিটি শো ‘ড্যানিশ মনসুন ফিল্মস ‘ট্যালেন্ট হান্ট’। ফিল্ম প্রোডাকশন হাউজ মনসুন ফিল্মস আপকামিং চলচ্চিত্র “দ্যা স্পাই- অগ্রযাত্রার মহানায়ক” এর জন্য নতুন মুখের সন্ধানে শিরোনামে সারা দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু করে। যার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় গত ২ মে, ২০১৫ তারিখ থেকে। এক মাসব্যাপী রেজিস্ট্রেশন কার্যক্রম কার্যক্রম চলে ৩ আগষ্ট, ২০১৫ তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশনে প্রগিযোগীদের অভাবনীয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রায় তিন লক্ষ প্রতিযোগী ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেন, যা দেশের রিয়েলিটি শো এর ক্ষেত্রে মাইলফলক। গত নভেম্বর মাস জুড়ে চলে ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্টের অডিশন পর্ব। সারা দেশে মোট ৮টি জোনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার অডিশন কার্যক্রম। ধারাবাহিকভাবে অডিশন কার্যক্রম চলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর জোনে। এদের মধ্যে থেকে অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে ৩৯৬ জন প্রতিযোগী। অডিশন রাউন্ড নিয়েই নির্মিত হয়েছে অনুষ্ঠানের প্রথম দু’টি পর্ব।  সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে নির্বাচিত অভিনয় শিল্পীরা পরবর্তীতে অংশগ্রহণ করবে ন্যাশনাল রাউন্ডে। ঢাকায় অনুষ্ঠিতব্য ন্যাশনাল রাউন্ড থেকেই নির্বাচন করা হবে টপ ১০০ প্রতিযোগী। নির্বাচিত টপ ১০০ কে নিয়ে শুরু হবে গ্রুমিং সেশন এবং এই টপ ১০০ জন থেকে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে পর্যায়ক্রমে প্রতিটি ধাপে ধাপে ফাইনাল রাউন্ডে নির্বাচিত করা মোট ২৫ জন অভিনয়শিল্পী। ট্যালেন্ট হান্টের মাধ্যমে ১৫ টি ক্যাটাগরিতে মোট ২৫ জন নতুন অভিনয় শিল্পী নির্বাচিত করা হবে, যারা চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার সাথে আপকামিং চলচ্চিত্র “দ্যা স্পাই- অগ্রযাত্রার মহানায়ক” এ অভিনয়ের সুবর্ণ সুযোগ পাবেন। মনসুন ফিল্মসের আপকামিং চলচ্চিত্র “দ্যা স্পাই- অগ্রযাত্রার মহানায়ক” এর মহরত অনুষ্ঠানে জাঁকজমক পূর্ণ আয়োজনে রিয়েলিটি শো ড্যানিশ মনসুন ফিল্মস ‘ট্যালেন্ট হান্ট’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

ডিসেম্বর ২৪, ২০১৫
ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া সিরিজ ৩’ - image

ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া সিরিজ ৩’

28 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (২৯ ডিসেম্বর) রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে ডকুড্রামা ‘উজান গাঙের নাইয়া’ এর তৃতীয় সিরিজ। বাশার জর্জিস ও সামির আহমেদের নির্দেশনায় নাটকটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এমা বজার। বিবিসি মিডিয়া অ্যাকশন এর প্রযোজনায় নাটকটি তৈরি হচ্ছে ডিএফআইডি ও সিআইএফএফ এর অর্থায়নে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, লুৎফর রাহমান জর্জ, মৌসুমী হামিদ, নাজমুল হুদা বাচ্চু, ডলি যহুর, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রওনক হাসান, মাজনুন মিজান, অশোক বেপারী, তউসিফ, নাদিয়া, শামিমা ইসলাম তুষ্টি, রিকিতা নন্দিনি শিমু সহ আরও অনেকে। বছর দুয়েক আগে নিখোঁজ হয়েছিল আমজাদ। গ্রামের সবাই ধরে নিয়েছিলো সে মৃত। আর তাই দু’বছর পরে হঠাৎ করে আমজাদের আবারও গ্রামে ফিরে আসা নিয়ে সবার মাঝেই দেখা দেয় নানা অনিশ্চয়তা। আমজাদকে মৃত ভেবে তার স্ত্রী দীপা যখন আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিল ঠিক সে সময়ই তার সামনে যেয়ে হাজির হয় আমজাদ। দীপা আবারও নতুন করে ঘর বাঁধে আমজাদের সাথে। চেষ্টা করতে থাকে পাল্টে যাওয়া আমজাদকে চিনে নিতে, বিশ্বাস করতে। গ্রামের মানুষরাও মুখোমুখি হয় মত্যুর মুখ থেকে ফিরে আসা আমজাদকে রক্তমাংসে গড়া একজন মানুষ হিসেবে মেনে নেওয়ার বাস্তবতার। উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজের চরিত্রগুলোর প্রাত্যহিক জীবনযাত্রা আবর্তিত হয় সাগরের তীর ঘেঁষা কাল্পনিক জেলে গ্রাম ঈশানপুরে। আর এ গ্রামের কিছু জেলে ও তাদের পারিপার্শ্বিক মানুষের কঠোর জীবন সংগ্রাম, বাস্তবতা এবং সেই সাথে এই সমাজের জন্ম, মৃত্যু, বিয়ে, বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা ও নিজেকে গড়ে তোলার গল্প নিয়েই এগিয়েছে উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজ। কৌতুক ও উদ্দীপনাপূর্ণ কাহিনী নিয়ে এটি প্রকৃতপক্ষে একটি গ্রাম্য জীবনের গল্প, যা বিনোদনের মাধ্যমে দর্শকদের মাঝে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তথ্য। সিরিজ তিন এর উনিশটি পর্বের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন গ্রামের একটি বিশৃঙ্খল পরিবার এবং সেই পরিবারের প্রেক্ষাপটে গর্ভধারণ ও সন্তান লালন পালনের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হয় এবং এসব সমস্যা মোকাবেলায় তারা কী ধরনের সিদ্ধান্ত নেয় ইত্যাদি নানা বিষয়। নাটকটিতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সব প্রজন্মের মাঝে, পুরনো রীতি, কুসংস্কার ও ভুলধারণা নিয়ে বেশ প্রাণবন্তভাবে আলোচনা করা হয়েছে। আগের প্রজন্মের জ্ঞান ও তাদের সহায়তা গ্রহণ করার পাশাপাশি সঠিক সময়ে অগ্রগামী ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে একটি জনসমাজ ইতিবাচক ফলাফল পেতে পারে তা নাটকটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটি আনন্দমূলক পারিবারিক নাটক, উজান গাঙের নাইয়া’র উদ্দেশ্য দর্শকদের নতুন সামাজিক প্রথা আর সঠিক ও যথার্থ আচরণ গ্রহণ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া এবং মহিলাদের জন্য নিরাপদ গর্ভকালীন সময় ও প্রসব নিশ্চিত করা। এছাড়া গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের যতœ নিতে সাহায্য করাও এই নাটকের অন্যতম আরেকটি উদ্দেশ্য। নাটকের মধ্য দিয়ে উঠে আসা নাটকীয় নানা পরিস্থিতি একদিকে যেমন গল্পটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলবে ঠিক তেমনি তুলে ধরবে সঠিক গর্ভকালীন পরিচর্যা আর মা ও শিশু পুষ্টি সংক্রান্ত তথ্যের গুরুত্ব। এছাড়া নাটকের চরিত্রগুলোর বিভিন্ন পরিস্থিতির মাঝ দিয়ে উঠে আসবে গর্ভকালীন চেকআপ, প্রসব পূর্ব প্রস্তুতি, নিরাপদ প্রসব এবং নবজাতক শিশুর অবশ্যক পরিচর্যার মতো প্রয়োজনীয় বিষয়গুলোও।

ডিসেম্বর ২৮, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo