logo
youtube logotwitter logofacebook logo

চ্যাম্পিয়ন

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

07 অক্টোবর 2015, বিকাল 6:00

সঞ্চালনা- খন্দকার ইসমাইল পরিচালনা- আসলাম শিকদার ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ টিভি রিয়্যালিটি শো, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন দেখা যাবে এটিএন বাংলায় অক্টোবরের ২য়/৩য় সপ্তাহ থেকে। প্রতিযোগিতার মোট ১৩টি পর্ব সপ্তাহিকভাবে প্রচার হবে এটিএন বাংলায়। প্রথম সাতটি পর্বে দেখা যাবে বিভাগীয় প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা ৭ জন রন্ধনশিল্পী এতে অংশ নেবেন এবং নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে তাদের রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। কয়েকটি পর্যায় পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন মাত্র ৪ জন। এদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ নির্বাচিত করা হবে। সেরা পুষ্টি জ্ঞানের জন্য একজন প্রতিযোগীকে ‘অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি’ প্রদান করা হবে। শেষ তিনটি পর্বে রন্ধনশিল্পীরা বিশেষভাবে তৈরি শেফ কোট পরে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। তারা হলেন- কল্পনা রহমান, লবী রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার, নাফিজ ইসলাম লিপি। রন্ধনশৈলি, উপস্থাপনা, পরিবেশন, পুষ্টিজ্ঞান, রান্নার স্বাদ ইত্যাদি বিবেচনায় প্রতি পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিভাগীয় পর্যায়ে নিজস্ব রেসিপি অনুসারে রান্না করলেও পরবর্তী পর্যায়গুলোতে রন্ধনশিল্পীদের পরীক্ষাটা হবে অনেকটাই কঠিন। কোন পূর্বনির্ধারিত রেসিপি ছাড়াই সরবরাহকৃত উপদান ও উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ডিস, যেমন বাচ্চাদের খাবার, মায়ের হাতের রান্না, লাঞ্চ, ডিনার ইত্যাদি তৈরি করতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রতিযোগীদের। বিচারকবৃন্দ কর্তৃক তৈরি করা ডিস দেখে এবং চেখে তাৎক্ষণিকভাবে অনুরূপ ডিস তৈরি করতে হবে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জনকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে দিনব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। সেশনে বিচারকমন্ডলীর সদস্য, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ওএবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা’র বিক্রয় ও বিপনন বিভাগের উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। এবারেও এটিএন বাংলা ও দি বাংলাদেশ মনিটর যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করছে। খন্দকার ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্রুপের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিশার্স।

অক্টোবর ০৭, ২০১৫
শুরু হচ্ছে রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

শুরু হচ্ছে রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

11 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: দেশের সুপ্ত রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এটিএন বাংলা এবং দি বাংলাদেশ মনিটর এর যৌথ আয়োজনে আবারও শুরু হয়েছে রন্ধনশিল্পী প্রতিযোগিতা ‘সেরা রন্ধনশিল্পী ২০১৫’। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। সেখান থেকে প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জন প্রতিযোগীকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর বিএফডিসির এটিএন বাংলা স্টুডিওতে দিনব্যাপী গ্র“মিং সেশনের আয়োজন করা হয়। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা। মূল প্রতিযোগিতায় প্রতিটি বিভাগের প্রতিযোগিরা তাদের নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। এরপর সাত বিভাগের সেরা ১৪জনকে নিয়ে শুরু হবে পরবর্তী ধাপ। এভাবে কয়েকটি ধাপ পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন ৪ জন প্রতিযোগী। এই সেরা চারকে নিয়েই হবে গ্র্যান্ড ফিনাল। প্রতিযোগিতায় সেরাদের জন্য থাকবে অর্থ, ভ্রমণ সহ বিশেষ সব পুরস্কার। আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার, রাত ১০টা ৫৫মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ‘সেরা রন্ধনশিল্পী ২০১৫’ পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন প্রতিযোগিতার প্রথম পর্ব। এরপর সাপ্তাহিকভাবে প্রচার হবে বাকী ১৩টি পর্ব। প্রতিযোগিতার বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। খন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। উল্লেখ্য সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্র“পের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্র“প এবং নাদিয়া ফার্নিশার্স।

নভেম্বর ১১, ২০১৫
বার্সার সামনে আর্সেনাল, সহজ প্রতিপক্ষ রিয়ালের - image

বার্সার সামনে আর্সেনাল, সহজ প্রতিপক্ষ রিয়ালের

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনার সামনে পরতে হচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। আর জুভেন্টাসে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে। আর চেলসিকে খেলতে হবে ইব্রাহোমোভিচের পিএসজির বিরুদ্ধে। তবে সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালির দল রোমার বিপক্ষে খেলবে প্রতিযোগিতার রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন রিয়াল। অন্যদিকে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভির বিরুদ্ধে লড়বে স্প্যানিশ ক্লান অ্যাথলেকিটো মাদ্রিদ। তবে ড্রতে সব থেকে খুশি ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শেষ শোলতে তাদের প্রতিপক্ষ ইউক্রেইনের ক্লাব দিনামো। আর রাশিয়ান ক্লাব জেনিথের প্রতিপক্ষ পর্তুগালের বেনফিকা। সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠা দলগুলোর কে কার বিপক্ষে খেলবে তা লটারির মাধ্যমে নির্ধারিত হয়।

ডিসেম্বর ১৩, ২০১৫
বিপিএলের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি কুমিল্লা-বরিশাল - image

বিপিএলের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি কুমিল্লা-বরিশাল

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল এর তৃতীয় আসরের উত্তেজনা ফুরাচ্ছে মঙ্গলবার। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিকটোরিয়ান্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। কে হবে চ্যাম্পিয়ন, তা নিয়ে আলোচনা রয়েছে সোমবার থেকেই। এবারের আসরের পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে আছে কুমিল্লা। গ্রুপ পর্বের দুবারের সাক্ষাতে দুবারই তারা হারিয়ে দিয়েছে বরিশালকে। কুমিল্লার বিপক্ষে বরিশালের আহামরি পারফরম্যান্সও ছিল না। কিন্তু একে তো গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, তার ওপর টি-টোয়েন্টি। ফলে ম্যাচ শেষ হওয়ার আগে বলা কঠিন, কে জিতবে। অবশ্য শেষ ম্যাচে বরিশালের খেলা দেখে অনেকেই হয়তো তাদের ফেভারিট ভাবতে পারেন। ক্রিস গেই চলে গেলেও, ওই ম্যাচে সাব্বির রহমানকে ব্যাট হাতে যে রুদ্রমূর্তিতে দেখা গেছে, আজও তা অব্যাহত থাকলে, কুমিল্লার জন্য বিপদ হতে পারে।

ডিসেম্বর ১৪, ২০১৫
লিস্টার সিটির কাছে হেরে গেল চেলসি - image

লিস্টার সিটির কাছে হেরে গেল চেলসি

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মৌসুমের শুরু থেকে একের পর এক চমক দেখানো লিস্টার সিটি এবার চেলসিকে হারিয়ে দিয়েছে। বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে ক্লাওদিও রানিয়েরির দল আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল। ঘরের মাঠে সোমবার রাতে ৩৩তম মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্ডির নৈপুণ্যে এগিয়ে যায় লিস্টার সিটি। এবারের ইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফরোয়ার্ড ভার্ডির এটা ১৫ তম গোল। দ্বিতীয়ার্ধে শুরুতে মাহরেজ লিস্টারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৭মিনিটে ফরাসি স্ট্রাইকার লোইক রেমি চেলসির হয়ে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন। তবে শেষ পর্যন্ত লিস্টারের জয়ের পথে বাধা হতে পারেনি ব্লুজরা। এই দিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকলো লন্ডনের দলটি, যার দুটিতেই হার। এই জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করা লিস্টারের পয়েন্ট হলো ১৬ ম্যাচে ৩৫। ১৫ পয়েন্ট নিয়ে ১৬ তম স্থানে আছে চেলসি। আর ষোল ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় এবং ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

ডিসেম্বর ১৪, ২০১৫
এএফসি কাপে গ্রুপ সি’তে বাংলাদেশ ফুটবল দল - image

এএফসি কাপে গ্রুপ সি’তে বাংলাদেশ ফুটবল দল

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল-২০১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে । এ ড্রতে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে । গতবারের মতো এ আসরে সি গ্রুপে স্বাগতিক বাংলাদেশ। এ গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ  কিরগিজস্তান, ইরান,চাইনিজ তাইপে ও সিঙ্গাপুর। আগামী ২৭ আগস্ট  থেকে ৪  সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। একই সঙ্গে চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। চার ভেন্যুর চ্যাম্পিয়ন দল  চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।  আর গত আসরে চূড়ান্ত পর্বের চার সেমিফাইনালিস্ট সরাসরি খেলতে পারবে  চূড়ান্ত পর্বে। ২০১৭ সালে মূলপর্ব হবে থাইল্যান্ডে। এ টুর্নামেন্টে মোট ২০টি দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে।

মে ১৯, ২০১৬
একরাতেই জার্মান, ইতালিয়ান ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল - image

একরাতেই জার্মান, ইতালিয়ান ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল

20 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আজ (শনিবার) রাতে একইসাথে জার্মান কাপ, ইতালিয়ান কাপ ও ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচ। রাত ১২ টায় জার্মান কাপের ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। রাত পৌনে ১টায় ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানের প্রতিপক্ষ জুভেন্টাস। এবং একই সময়ে  পিএসজি ও মার্শেই মধ্যকার ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিগ এরই মধ্যে শেষ। এবার অপেক্ষা ইউরোপের ক্লাব কাপের মৌসুম শেষ করার । এই ম্যাচ বায়ার্ন মিউনিখের পাশাপাশি কোচ পেপ গার্দিওয়ালারও ফাইনাল ম্যাচ। তাই তাকে বিদায়ের আগে লিগের পর আরেকটি শিরোপা উপহার দিতে চায় তার শিষ্যরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রস্তুত থাকছে ডর্টমুন্ডও।  পরপর দুবারই ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করেছে দলটি। তাই এবার আর অতীতের সেই ভুল পুনরাবৃত্তি করতে চান না ডর্ঠমুন্ড। এদিকে সময়টা মোটেও ভাল যাচ্ছে না ইতালিয়ান ক্লাব এসি মিলানের। ইউরোপের সবোর্চ্চ পর্যায়ের দ্বিতীয় সফল দলটি গত দুই মৌসুমের মতো এবারো চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে জায়গা করে নিতে পারেনি। অতীতের সব ব্যথা দূর করার এই কাপই তাদের ভরসা। আর এই ম্যাচ জিততে পারলে আগামী মৌসুমে ইউরোপা লিগে সরাসরি খেলতে পারবে দলটি। অবশ্য ছেড়ে কথা বলবে না লিগ জয়ী জুভেন্টাসও। টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ডাবল শিরোপা জয়ের অপেক্ষার প্রহর গুনছে তারা। এদিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে সবার নজড় থাকছে পিএসজির ইব্রাহিমোভিচকে ঘিরে।  পিএসজির জার্সি গায়ে এটি সুইডিশের শেষ ম্যাচ। তাই বিদায়টা সুখকর করতেই মুখিয়ে আছে ইব্রাহিমোভিচ। তবে সব দিক দিয়ে পিএসজির চেয়ে অনেকটা পিছিয়ে মার্শেই। লিগ শেষ করেছে ১৩তম স্থানে থেকে। তাছাড়া গত ২৭ বছরে এই শিরোপায় খেলোয়াড়দের ছোয়া পায়নি। তারপরও শিরোপার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় দলটি।

মে ২০, ২০১৬
কাপের শিরোপা জিতল বায়ার্ন, ম্যান ইউ, পিএসজি - image

কাপের শিরোপা জিতল বায়ার্ন, ম্যান ইউ, পিএসজি

21 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ফুটবলের অন্যতম শীর্ষ তিন দেশের কাপের শিরোপা জিতল ফেভারিটরা। জার্মান কাপের শিরোপা গেছে চ্যাম্পিয়ন বায়ার্নের ঘরে। আর এফএ কাপের শিরোপা জিতেছে ম্যান ইউ। অন্যদিকে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি। শনিবার রাতে অনুষ্ঠিত জার্মান কাপের শিরোপা জিতে বুন্দেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বরুশিয়া ডটমুন্ডকে। এদিকে- ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাটেড। আর মার্শেইকে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়ে চলতে থাকে খেলা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পেপ গার্দিওলার দল। এসময় থমাস মুলার, ফ্রাঙ্ক রিবেরি ও রবার্ট লেভানডস্কি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি বায়ার্নের। ব্যর্থতার মিছিলে যুক্ত ছিলেন বরুশিয়ার ফরোয়ার্ডরাও। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি কোন দলই। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে বরুসিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা উল্লাসে মেতে উঠেন বাভারিয়ানরা। অন্যদিকে নাটকীয় ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৮ মিনিটে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৮১ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান মাতা। নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। ১১০ মিনিটে লিনগার্ড গোল করে চ্যাম্পিয়ন নিশ্চিত করেন ম্যান ইউর। এদিকে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামা ইব্রাহোমোভিচের দুই গোলে অলেম্পিক মার্শেইকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত ফেঞ্চকাপ জিতল পিএসজি। আর এই জয়ে রাজকীয় বিদায় নিল সুইডিশ তারকা ইব্রাহোমোভিচ।

মে ২১, ২০১৬
কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ার মুখোমুখি বার্সা - image

কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ার মুখোমুখি বার্সা

21 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ভিসেন্তে ক্যালডেরন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি। সম্প্রতি লিগ জয়ের আনন্দে ভেসেছে বার্সেলোনা। এবার দ্বিমুকুট জয়ের সম্ভাবনা কাতালানদের। যদিও ত্রিমুকুট জয়ের কীর্তির পুনরাবৃত্তির আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হয় লুইস এনরিকের দলকে। তাই এবার কোপা দেল রে-র শিরোপা হাতছাড়া করতে চায় না তারা। শক্তি আর সামথ্যের বিচারে অবশ্য সেভিয়ার চেয়ে অনেকটা এগিয়ে বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজরা নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না কাতালানদের জন্য। অন্যদিকে- বার্সার মতো সেভিয়াও দ্বিমুকুট জয়ের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। মাত্র চার দিন আগেই লিভারপুলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপা লিগ জিতেছে সেভিয়া। তাই বার্সাকে হারিয়ে শিরোপা উল্লাসে মাততে চায় সেভিয়াও।  

মে ২১, ২০১৬
বীরের বেশে দেশে ফিরলেন মুস্তাফিজ - image

বীরের বেশে দেশে ফিরলেন মুস্তাফিজ

30 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : আইপিএল মিশন শেষ করে  উদীয়মান ক্রিকেটারের খেতাব নিয়ে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সোমবার রাতে ঢাকায় এসে জানালেন প্রথমবারের মতো আইপিএল খেলার অভিজ্ঞতা আগামীতে কাজে লাগাতে চান। দেশের বাইরে জীবনের প্রথম পরীক্ষাই ব্যাপকভাবে প্রশংসা কুড়ালেন সাতক্ষীরার মুম্তাফিজুর রহমান। নিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার পেছনে অবদানতো রেখেছেনই-পাশাপাশি পরিচিতি লাভ করেছেন দ্য ফিজ হিসেবে। আর খেলার এই অভিজ্ঞতাকে আগামীতে কাজে লাগাতে চান বলে জানান এই পেসার। এদিকে আইপিএল-এর শুরু থেকেই সবার নজর কেড়ে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে প্লে অফের আগে হ্যামস্ট্রিংয়ে চোট দলের কপালে সাময়িক ভাঁজ ফেললেও ফাইনালে নেমেছিলেন স্বমহিমায়। পুরো টুর্নামেন্টে ১৭ ম্যাচে ৪৫৮ রান দিয়ে ১৮ উইকেট লিখে নিয়েছেন নিজের নামের পাশে। আর অন্যান্য ক্রিকেটারদের কাছে একদিকে যেমন শিখেছেন। আবারও শিখিয়েছেনও তাদেরকে। সারা দুনিয়ায় বাংলাদেশ নামকে জাগ্রত করে দেশে ফিরেছেন মুম্তাফিজ। তাইতো তাকে সংবর্ধনা দিতে হাজির হন অনেকেই। আর সবার একটাই প্রত্যাশা এই পারফরম্যান্স আগামীতেও যেন ধরে রাখতে পারেন দ্যা ফিজ।

মে ৩০, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo