logo
youtube logotwitter logofacebook logo

আন্তর্জাতিক

ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ - image

ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

07 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

আইসিআরসি আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ৫ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ভারতের দেয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কুনাল। এছাড়া আমিন উদ্দিন ২৬ ও নেগির ব্যাট থেকে আসে ১২ রান। বাংলাদেশের আলম খান ৩টি ও দ্রুপম তীর্থ নেন ২টি উইকেট। জবাবে- দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে আলিম উদ্দিনের ৪৫ ও শাহরিয়ার শামীমের ৪২ রানের সুবাদে এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সেপ্টেম্বর ০৭, ২০১৫
সেলিব্রেটি শো ‘স্টার মোমেন্টস’ - image

সেলিব্রেটি শো ‘স্টার মোমেন্টস’

26 অক্টোবর 2015, বিকাল 6:00

অতিথি- মোস্তফা সরওয়ার ফারুকী, নির্মাতা ও পরিচালক উপস্থাপনা- নাবিলা, পরিচালনা- রুমানা আফরোজ প্রচার- ২৭ অক্টোবর, রাত ৮.৪০ মিনিট। এটিএন বাংলায় আজ (২৭ অক্টোবর) রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে জনপ্রিয় তারকার অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘স্টার মোমেন্টস’। নাবিলার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। ‘স্টার মোমেন্টস’ অনুষ্ঠানের এবারের পর্বে অংশ নিয়েছেন জনপ্রিয় নির্মাতা ও পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটিতে রয়েছে ছোট ছোট বেশ কিছু সেগমেন্ট। সঞ্চালকের সঙ্গে অতিথির আলাপচারিতায় উঠে আসবে অনেক অজানা কথা। দর্শকরা জানতে পারবেন অতিথির বর্তমান ব্যস্ততা, খাওয়া-দাওয়া, বিভিন্ন চলচ্চিত্র নির্মানের অভিজ্ঞতা, জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা, নতুন অবস্থায় কাজের চ্যালেঞ্জ ক্যামন ছিল, ভবিষ্যত পরিকল্পনা, দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, ঝটপট প্রশ্নত্তোর, জীবনের চাওয়া, প্রাপ্তির সমীকরণ ইত্যাদি।

অক্টোবর ২৬, ২০১৫
বাঘের খাঁচায় জিম্বাবুয়ের অসহায় আত্নসমর্পণ - image

বাঘের খাঁচায় জিম্বাবুয়ের অসহায় আত্নসমর্পণ

07 নভেম্বর 2015, বিকাল 6:00

প্রস্তুতি ম্যাচে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্তিশালী বিসিবি একাদশের বিপক্ষে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় জিম্বাবুয়ে দলের খেলোয়াড়দের মধ্য শক্তিশালী এক রসদি জুগিয়েছিল। আবাস দেখা দিয়েছিল, প্রতিদ্বন্দিতাপূর্ণ এক ওয়ানডে সিরিজের। তবে তার ছিটেফোঁটাো পরিলক্ষিত হয়নি প্রথম ওয়ানডেতে। বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৮ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১৪৫ রানে বিশাল জয় পায় বাংলাদেশ। গোড়ালির চোটের কারণে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান মুতুম্বামি আর ব্যাট করতে নামেননি। মিরপুর মাঠে এখন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের নাম সাকিব আল হাসান। অন্তসত্তা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রেখে এসে ক্রিকেট মাঠে স্ত্রীর দেয়া অনুপ্রেরণার সাফল্যটা ভালভাবেই কাজে লাগালেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ একেবারে দুমড়ে মুচড়ে দেন। অন্যদিকে ডেঙ্গু থেকে মাঠে ফিরেই নিয়ে বাংলাদেশ দলপতি মাশরাফি নিজের পকেটে পুরেন সিকান্দার রাজা আর এমএন ওয়ালারের উইকেট। এরই সাথে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন। এছাড়া ১টি উইকেট নেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আল আমিন। শেষ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে শেষ পেরেকটি মারেন নাসির। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান করেন এলটন চিগুম্বুরা। এছাড়া এলএম জাঙয়ে ৩৯ এবং গ্রায়েম ক্রিমার করেন ১৫ রান। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান লিটন দাস। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন মাহমুদউল্লাহ। এরপর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়ে সতর্ক ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস টেনে নিতে থাকেন মুশফিকুর রহিম। তামিম আউট হন ৪০ রানে। এরপর সাকিব আল হাসানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৬ রানে স্ট্যাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পঞ্চম উইকেটে সাব্বির রুম্মনকে নিয়ে ১১৯ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়েন মুশফিক। সাব্বির ৫৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। রান আউট হওয়ার আগে তিনি করেন ১০৭ রান। শেষ দিকে- মাশরাফি ১৪ ও আরাফাত সানির ১৫ রানের সুবাদে ৯ উইকেটে ২৭৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত অনবদ্য শত রান আর উইকেটের পেছনে দুইটি দারুণ ক্যাচের দরুণ ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার তুলে নেন মুশফিকুর রহিম।

নভেম্বর ০৭, ২০১৫
দণ্ড কার্যকরের খবর বিশ্ব গণমাধ্যমে - image

দণ্ড কার্যকরের খবর বিশ্ব গণমাধ্যমে

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাসিঁর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ‘বিবিসি’ তাদের শিরোনাম করেছে : ১৯৭১ সালের যুদ্ধাপরাধে সাকা চৌধুরী এবং মুজাহিদের ফাসিঁ । এ সংবাদ তারা তাদের শীর্ষ দুই নাম্বার খবরে রাখে। তাদের প্রতিবেদনে উল্লেথ করা হয়েছে সাকা চৌধুরী ৬ বারের এমপি এবং মুজাহিদ বাংলাদেশের একটি ইসলামী দলের শীর্ষ নেতা ছিলেন। তাদের দুই জনের পক্ষে করা প্রানভিক্ষার আবেদন নিয়ে পরিবার এবং সরকারের ভিন্নমত তুলে ধরা হয়েছে বিবিসি প্রতিবেদনে। বাংলাদেশে ২ বিরোধী নেতার ফাসিঁ কার্যকর এমন শিরোনাম করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ‘আল জাজিরা’ ।   রাষ্ট্রপতির ক্ষমা না পাওয়ার পর তাদের ফাসিঁ কার্যকর করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে । সংবাদ মাধ্যমটি, মুজাহিদকে বাংলাদেশের বৃহৎ ইসলামী দলের ২য় শীর্ষ নেতা বলে উল্লেখ করেছে। এ ছাড়া ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ১৯৭১ সালের যুদ্ধাপরাধে বাংলাদেশে ২ বিরোধী নেতার ফাসিঁ কার্যকর বলে খবর প্রকাশ করেছে । পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন অবশ্য ফাসিঁ কার্যকর হওয়ার আগে খবর প্রকাশ করলেও , কার্যকর হওয়ার পরে কোন সংবাদ আপডেট করে নি । তারাও ২ বিরোধী নেতার ফাসিঁর হচ্ছে বলে খবর দিয়েছিল।

নভেম্বর ২১, ২০১৫
ক্রিকেটে নিষিদ্ধ নারাইন, বিপাকে কুমিল্লা - image

ক্রিকেটে নিষিদ্ধ নারাইন, বিপাকে কুমিল্লা

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: অবশেষে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বোলিংয়ে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। রোববার  এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল -আইসিসি। গত ৭ নভেম্বর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নারাইনের অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছিল আম্পায়ারদের। আনুষ্ঠানিক অভিযোগও আনেন। বিপিএল খেলতে আসার আগে গত ১৭ নভেম্বর লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন নারাইন। নিয়ম অনুযায়ী, বিশ্বজুড়ে ঘরোয়া্ লিগগুলোতেও বোলিং করতে পারবেন না নারাইন। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চাইলে নিজেদের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন এই স্পিনার। এদিকে, রোববার সিলেট সুপার স্টার্সের বিপক্ষেও খেলার কথা ছিল তার। ম্যাচের আগের দিন দলের অন্যতম সেরা অস্ত্রকে হারিয়ে বিপাকেই পড়ে গেল কুমিল্লা।

নভেম্বর ২৯, ২০১৫
বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’ - image

বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’

03 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: গতকাল ছিল আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’। মায়েশা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজলী আহমেদ। বাংলাদেশের আনাচে কানাচে চড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভাবান প্রতিবন্ধী। এমনি কয়েকজনকে নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কুষ্টিয়ার সুজন রহমান, বগুড়ার ডালাস, গোড়াদহের আব্দুর রহমান, নওগার যুবায়ের এবং ঢাকার শাম্মী ও সোহানা। সবকটি গানের কথা লিখেছেন কাজলী আহমেদ। ঢাকা ও এর আশেপাশের লোকেশনে চিত্রায়িত এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিল্পীরা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন। সঙ্গীতানুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’ প্রচার হবে আজ (৪ ডিসেম্বর) সকাল ১১.১০ মিনিটে এটিএন বাংলায়।

ডিসেম্বর ০৩, ২০১৫
গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ - image

গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ

10 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ববাজারে ধাপে ধাপে কয়লা, তেল ও গ্যাসের দর পতন হওয়ায়, দেশে গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ’-এর সেমিনারে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, পাইপলাইনের গ্যাস পাচ্ছে মাত্র ৩৪ লাখ গ্রাহক। গ্যাসের জন্য অপেক্ষা করছে ২ হাজার শিল্পকারখানা। প্রতিমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে খরচ, সময়ও লাগব প্রায় ১০ বছর। কুয়েত, কাতার, জাপান ও আমেরিকার উদাহরণ টেনে যতদ্রুত সম্ভব গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ডিসেম্বর ১০, ২০১৫
‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়’ - image

‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়’

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করলেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু। বললেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়। রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক আয়োজিত লোক বক্তৃতায় এসব কথা বলেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌসিক বসু। পরামর্শ দিলেন, পলিসি ডিজাইন হওয়া উচিত গরীবের প্রয়োজনমাফিক।প্রায় চল্লিশ মিনিটের বক্তব্যে বেশিরভাগ ছিল বাংলাদেশের অর্থনীতি প্রশংসা আর সম্ভাবনার বর্ণনা। ২২ বছরে বাংলাদেশের অর্থনীতি কতটা এগুলো মাথাপিছু আয়, রিজার্ভ, দারিদ্র কমানোসহ নানা সুচকে, তিনি তুলে ধরলেন বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির কথা ।আগামী তিন বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৮শতাংশে উন্নীত হবার আশাবাদও ছিল তার বক্তব্যে।

ডিসেম্বর ১৩, ২০১৫
সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ - image

সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সন্ত্রাস মোকাবেলায় বাংলাদশেসহ ৩৪টি দেশের সমন্বয়ে মুসলিম সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। রাশিয়া ভিত্তিক বার্তা সংস্থা আরটি নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই ঘোষণা দেন। এই জোটের মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো। তবে সৌদি শত্রু হিসেবে পরিচিত ইরান, সিরিয়া এবং ইরাক এই জোটে থাকছে না। বিন সালমান জানান, শুধু আইএস নয়, যেকোনো সন্ত্রাসী সংগঠণের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে কাজ করবে এই সংগঠন। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হবে বলেও জানান তিনি। এসব অভিযান সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সমন্বয় করা হবে।

ডিসেম্বর ১৪, ২০১৫
শুরু হচ্ছে ‘আমরাই পারি’ এর সিরিজ-৩ - image

শুরু হচ্ছে ‘আমরাই পারি’ এর সিরিজ-৩

19 ডিসেম্বর 2015, বিকাল 6:00

সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কী করে ক্রমেই চরমভাবাপন্ন হয়ে ওঠা আবহাওয়াকে মোকাবেলা করা যায়, তা জানাতেই এটিএন বাংলায় আজ থেকে শুরু হচ্ছে প্রামাণ্য অনুষ্ঠান ‘আমরাই পারি’ এর সিরিজ-৩। বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষেরা কীভাবে পরিবর্তিত আবহাওয়ার সাথে নিজেদের জীবন ও জীবিকাকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাই উঠে আসবে অনুষ্ঠানটির প্রতিটি পর্বে। আর বিভিন্ন অঞ্চলের মানুষের এই অভিজ্ঞতা ও কৌশলগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী খুব সহজেই কাজে লাগাতে পারবেন অনুষ্ঠানটির দর্শকেরা। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি নির্মাণ করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। অনুষ্ঠানটি আজ (২০ ডিসেম্বর) থেকে প্রতি রবিবার রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।

ডিসেম্বর ১৯, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo