
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সম্প্রতি ঈদুল আজহার আগে ভাইরাল হওয়া 'ট্রাম্প' ও 'নেতানিয়াহু' মহিষের পর, এবার অদ্ভুত চেহারার 'মোদি মহিষ' এই তালিকায় যুক্ত হয়েছে। তবে, মহিষটি তার নামের চেয়ে অস্বাভাবিক লম্বা ও সাদা দাড়ি এবং ভিন্ন চেহারার কারণেই বেশি আলোচনায় এসেছে।
আকারে বিশাল, বিরল প্রজাতির অ্যালবিনো বা গোলাপি এই মহিষের দেখা মিলেছে নারায়ণগঞ্জের একটি স্থানীয় খামারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মহিষটির সারা শরীরে হালকা সাদা আভা এবং মুখ বেয়ে নেমে আসা লম্বা সাদা দাড়ি রয়েছে, যা সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। এই 'মোদি মহিষ'-এর এক ঝলক দেখার জন্য উৎসুক মানুষেরা প্রতিদিন খামারটিতে ভিড় জমাচ্ছেন।
খামার কর্তৃপক্ষ জানায়, শুরুতে এই মহিষটির নির্দিষ্ট কোনো
আসন্ন ঈদুল আজহা ঘিরে ভিন্নধর্মী নামের এসব পশু নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এর আগে নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া এগ্রো ফার্মে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো দেখতে একটি মহিষ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এরপর আলোচনায় আসে ক্ষ্যাপাটে স্বভাবের মহিষ ‘নেতানিয়াহু’।
এরই ধারাবাহিকতায় এবার নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হলো সাদা দাড়িওয়ালা মহিষ ‘মোদি’। ঈদের আগে আরও নতুন কোনো খামারি পশু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় কি না, তা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা।