
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা শিক্ষামন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
এ সময় বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মানোন্নয়ন ও কল্যাণে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মকবুল আহমেদ খান, প্রো-ভিসি গোলাম আহমেদ ফারুকী, প্রক্টর মেজর
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইইউবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার প্রশংসা করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানী। সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন যে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) ভবিষ্যতে আরও ভালো কিছু করবে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।