
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভাই-বোনের ভালোবাসার বন্ধনকে কেন্দ্র করে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক ধর্মীয় আয়োজন। ভাইয়ের মঙ্গল কামনায় হিন্দু সম্প্রদায়ের নারীরা সম্মিলিতভাবে পূজা অর্চনা করেছেন।
শনিবার শহরের প্রায় ২০০ বছরের পুরনো রঘুনাথ জিউর মন্দির সংলগ্ন এলাকায় এ পূজার আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় অনেক নারী, যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী চাঁদা তুলে এবং উপোস থেকে এই পূজা সম্পন্ন করেন।
পূজায় অংশ নেওয়া নারীরা জানান, এটি নারায়ণ ও শনি পূজার একটি বিশেষ রীতি, যেখানে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় নানা কষ্ট স্বীকার করে এই আয়োজন করেন। যার যতজন ভাই, ততদিন বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করে পূজার খরচ জোগাড় করা হয়।
পূজার নিয়ম অনুযায়ী, ভাইরা
এ সময় মন্দির প্রাঙ্গণজুড়ে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য ও পুরোহিতের মন্ত্রোচ্চারণে ধর্মীয় আবহ তৈরি হয়। অনেক ভাইও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী নারীরা জানান, তারা শুধু নিজেদের ভাইয়ের জন্য নয়, বরং দেশ ও সমাজের সার্বিক মঙ্গল কামনায়ও প্রার্থনা করেন।
এমআর