
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (০৬ এপ্রিল) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি দুই দেশের ভৌগোলিক ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বাসস জানায়, আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে জনকল্যাণমুখী বহুমুখী সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে