
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ও টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আন্তর্জাতিক টেলিকম জায়ান্ট টেলিনর গ্রুপের শীর্ষ নির্বাহীর মধ্যে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
সরকারি সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। এরপর ৯টা ৩০ মিনিটে টেলিনর প্রধান নির্বাহীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বর্তমান অগ্রগতি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়। টেলিনর গ্রুপের পক্ষ থেকে