
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ ও মহান উৎসর্গের আদর্শে উদ্ভাসিত মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবটি সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। ঈদগাহ ও মসজিদগুলোতে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। পরে আল্লাহর কুদরতে তাঁর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই ইসলাম ধর্মে কোরবানির বিধান চালু
পবিত্র এই উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেবেন। ঈদকে ঘিরে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে দীর্ঘ ছুটি। বিভিন্ন সরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে এবং টেলিভিশন ও বেতারে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। হাসপাতাল, এতিমখানা ও কারাগারেও উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
/টিএ