
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মিরপুর টেস্টের দাপুটে পারফরম্যান্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও ধরে রাখল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ দিল টাইগাররা। আর তাতেই রচিত হলো এক নতুন ইতিহাস। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করল বাংলাদেশ।
সিলেট টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের লক্ষ্য ছিল পাহাড়সম। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ উইকেট, আর সফরকারীদের প্রয়োজন ছিল ১২০ রান। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিনের ৭ উইকেটে ৩১৭ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে পাকিস্তান। ক্রিজে ছিলেন দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ

দিনের শুরুতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাস্ট বোলার নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন রিজওয়ান। কিন্তু ফিল্ডারের হাত ফস্কে সেই ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। জীবন ফিরে পেয়ে পাকিস্তানি শিবিরে আশার আলো দেখাতে শুরু করেন রিজওয়ান।
ক্যাচ মিসের সুবাদে অষ্টম উইকেটে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে বাংলাদেশকে বেশ ভালোই ভোগাচ্ছিলেন রিজওয়ান ও সাজিদ খান। এক পর্যায়ে অসম্ভব এক জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল সফরকারীরা। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে খেই হারায়নি বাংলাদেশ। দারুণ এক ব্রেক-থ্রু এনে দিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।

বাঁহাতি স্পিনার তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজিদ খান আউট হলে ভেঙে যায় পাকিস্তানের প্রতিরোধ। ৩৬ বলে ২৮ রান করা সাজিদকে ফিরিয়ে ম্যাচ বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে নিজের ‘ফাইফার’ (৫ উইকেট) পূর্ণ করেন তাইজুল। সাজিদের বিদায়ের পর পাকিস্তানের লোয়ার অর্ডার আর টিকতে পারেনি, ফলে ৭৮ রানের অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
/টিএ