
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণ এশিয়ায় নিজেদের সামরিক আধিপত্য আরও একধাপ এগিয়ে নিল পাকিস্তান। চিরশত্রু ভারতকে টেক্কা দিতে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 'ফতেহ-২' ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। আর এতে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী দেশগুলোর।
উন্নত অ্যাভিওনিক্স এবং আধুনিক নেভিগেশন সরঞ্জামযুক্ত এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় মঙ্গলবার ২৮ এপ্রিল । পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর-এর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, মূলত সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রদান এবং ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত প্যারামিটার যাচাইয়ের লক্ষ্যেই এই সফল উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে।
আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি সরাসরি পর্যবেক্ষণ করেন পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ পর্যায়ের বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষায় উল্লাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তারা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির এই অসামান্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কারিগরি দল ও বিজ্ঞানীদের নিষ্ঠা ও প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিরক্ষা বাহিনীর এই সাফল্য পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানানো হয়।
/টিএ