
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আতিকুর রহমান রুমন বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছ থেকে জেনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া, প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে।
/টিএ