
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেলুলয়েডের পর্দায় জীবন্ত হতে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের ‘ভেনাস’ খ্যাত কিংবদন্তী অভিনেত্রী মধুবালা। চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে এই বায়োপিক নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও সম্প্রতি জানা গেছে, নাম ভূমিকায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে বলিউড সেনসেশন সারা অর্জুনকে। ‘ধুরন্ধর’ ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করার পর এবার ধ্রুপদী সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এই তরুণ অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, এই বিগ বাজেট প্রজেক্টটি পরিচালনার দায়িত্ব পেতে চলেছেন ‘ডার্লিংস’ খ্যাত জনপ্রিয় পরিচালক জাসমিত কে রিন। তবে ছবির সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানশালি, যিনি এই ছবির
সিনেমাটির নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি এখন তুঙ্গে। সব ঠিক থাকলে ২০২৬ সালের জুলাই মাস থেকেই ফ্লোরে গড়াবে এই বহুল প্রতীক্ষিত বায়োপিকের শুটিং। মধুবালার বর্ণাঢ্য কিন্তু বিষাদময় জীবনকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলার জন্য বড় পরিসরে সেটের কাজ শুরু হয়েছে। জাসমিত এবং বানশালির এই যুগলবন্দী ওটিটি প্ল্যাটফর্মে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
মধুবালার চরিত্রে অভিনয়ের দৌড়ে একসময় কিয়ারা আদভানির নাম বেশ জোরেশোরে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্মাতারা সারা অর্জুনের ওপরই ভরসা রেখেছেন। যদিও মধুবালার জীবনের দুই গুরুত্বপূর্ণ পুরুষ—দিলীপ কুমার এবং কিশোর কুমারের চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। কাস্টিং ডিরেক্টররা আপাতত এই গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর জন্য যোগ্য অভিনেতা খুঁজে বের করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।
যদিও এই প্রজেক্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা অফিসিয়াল ঘোষণা আসেনি, তবুও সারা অর্জুনকে ঘিরে শুরু হওয়া তুমুল আলোচনা বলে দিচ্ছে এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। মধুবালা মানেই এক অপার রহস্য আর অপ্রতিম সৌন্দর্য। সেই কালজয়ী ব্যক্তিত্বকে সারা অর্জুন পর্দায় কতটুকু ফুটিয়ে তুলতে পারেন, এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।
/টিএ