
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবের আল-খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
শুক্রবার, ২৭ মার্চ গভীর রাতে চালানো এই হামলার বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি ছিল পরিকল্পিত এবং এতে উন্নত ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে।
মার্কিন সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। লক্ষ্যবস্তু ছিল বিমানঘাঁটির সামরিক অবকাঠামো, আবাসন এলাকা এবং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। হামলার ফলে ঘাঁটির কিছু অংশে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও, এখনো পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির
এই হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ৩০০-র বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন, তবে এখন পর্যন্ত ১৩ জন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে সর্বশেষ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন পাল্টা প্রতিক্রিয়ার বিষয়েও আলোচনা করছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে সংঘাতটি এখন আরও বিস্তৃত আকার নিচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।
/টি