
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ মহিমান্বিত রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান।
রোববার (১৫ মার্চ) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও বরকতময় রাত হলো লাইলাতুল কদর। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই রাতেই মানবজাতির পথনির্দেশক পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়। তাই এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, মহান আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ কারণে এই রাতে ইবাদত, তাওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ