
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ণ (Board Challenge / Re-scrutiny) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেসব শিক্ষার্থী নিজেদের ফলাফল নিয়ে সন্তুষ্ট নন বা প্রত্যাশিত ফল পাননি বলে মনে করছেন, তারা অনলাইনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবেদন কার্যক্রম শুরু হবে ১৩ মে ২০২৬ থেকে এবং চলবে ০২ জুন ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও বিষয়সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সেই বিষয় নির্বাচন
প্রতি পত্রের জন্য পুনঃমূল্যায়ণ ফি নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা। একাধিক বিষয়ে আবেদন করলে প্রতিটি বিষয়ের জন্য আলাদা ফি প্রদান করতে হবে।
ফি পরিশোধ করা যাবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় Pay Slip-এর মাধ্যমে। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ, নগদ ও রকেট ব্যবহার করেও টাকা জমা দেওয়া যাবে। VISA, MASTER CARD, DBBL, NEXUS ও AMERICAN EXPRESS কার্ডের মাধ্যমেও পেমেন্ট করা যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনপত্রের কপি আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ সম্পন্ন হলেই আবেদন সফল হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এবং নিজেদের ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরাই কেবল বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।
