
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিবি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে । তার সাথে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানে ওত পেতে থাকা একদল অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়।
হামলায় সাংবাদিক মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।
হামলার
/টিএ