
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে ‘জেলা’ করার প্রতিশ্রুতি, ‘নদী ভাঙন’ রোধে কার্যক্রর ব্যবস্থা সহ ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, 'হাতিয়াকে তিনটি উপজেলা নিয়ে জেলায় রূপান্তর করা হবে। বুড়িরচরকে পৌরসভা, সোনাদিয়া ও জাহাজমারাকে উপজেলা এবং চানন্দী ও হরনী ইউনিয়ন যুক্ত করে নতুন আরেকটি উপজেলা করে হাতিয়াকে জেলা করা হবে।'
সোমবার (৮ জানুয়ারি) হাতিয়া উপজেলার এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা হান্নান মাউসদ।
হান্নান মাসউদ বলেন, ‘সারা বিশ্বের মধ্যে এই দ্বীপকে ভ্যাটিকান সিটির মতো উন্নত ও
নদীভাঙণ রোধকে প্রথম ইশতেহার রেখে ২১ দফা ইশতেহার জনসভায় তুলে ধরেন আবদুল হান্নান মাসউদ। এসময় দ্বীপটিকে উন্নত ও সুন্দর করে গড়ে তুলার কথা ব্যক্ত করেন এনসিপির এই নেতা।
হান্নান মাসুদের ২১ দফা ইশতহারের মধ্যে রয়েছে– নদী ভাঙন রোধে কংক্রিটের ব্লকবাঁধ, বেড়িবাঁধ নির্মাণ ও ক্রসড্যাম তৈরি। রাস্তাঘাট ও সেতু নির্মাণ, খাসজমি ভূমিহীনদের বন্দোবস্তের ব্যবস্থা, স্বাস্থ্যখাতে উন্নয়ন, সীমান্তবিরোধ নিরসন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থাপনায় উন্নয়ন, ফেরি ও ফেরিঘাট ব্যবস্থাপনা, ২৪ ঘণ্টা বিদ্যুৎসেবা নিশ্চিতকরণ, পর্যটনশিল্পের উন্নয়ন, জেলেদের হয়রানি বন্ধে প্রদক্ষেপ ও জীবন মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা, নদীবন্দর বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজিকে সমূলে উৎপাটনে ধর্মীয় পৃষ্ঠপোষকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, ওছখালী পৌরসভার উন্নয়ন, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন, স্থায়ী নৌ–ক্যাস্প প্রতিষ্ঠা, হাইটেক পার্ক নির্মাণ, শ্বেতপত্র প্রকাশ ও মুখোমুখি জবাবদিহি।
জনসভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান। এতে আরও বক্তব্য দেন শাহবাগ থানার জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহ মাহফুজ, উপজেলা এনসিপির আহ্বায়ক মাস্টার আলাউদ্দিন এবং ছাত্রশক্তির আহ্বায়ক নেয়ামতউল্যাহ নিরবসহ প্রমুখ।
/টিএ