
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী শহীদ মিনার প্রাঙ্গণেই আনুষ্ঠানিক দোয়া মাহফিলে অংশ নিলেন বলে দলীয় ও সরকারি সূত্র জানিয়েছে।
রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাধারণত শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার ত্যাগ করেন। তবে এবার সেই প্রচলিত রীতি ভেঙে তিনি শহীদ মিনার প্রাঙ্গণেই অবস্থান করে দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া পরিচালনা করেন
এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতা কামনা করা হয়। দোয়া শেষে তিনি তাঁর মন্ত্রিসভা, দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।