
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে ব্যস্ততা না থাকায় দেশের ক্রিকেটাররা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছাও জানিয়েছেন তারা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ঈদ উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কুরবানী কবুল করে নিন। আমিন।” তার এই বার্তায় ভক্তরাও শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার বার্তায়
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। ঈদ মোবারক...” তার এই সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদ-উল-আজহা’র শুভেচ্ছা। ঈদ মোবারক!” ক্রিকেটারদের এমন শুভেচ্ছাবার্তায় ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে ভক্ত-সমর্থকদের মাঝে।
/টিএ