
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দীর্ঘদিনের শীতল সম্পর্ক ঝেড়ে ফেলে এবার ইরানের দ্বারস্থ হয়েছে সৌদি আরব। বর্তমান অস্থিরতা নিরসনে প্রথমবারের মতো টেলিফোনে আলাপ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শেয়ার করা ওই বিবৃতিতে জানানো হয়, দুই দেশের শীর্ষ কূটনীতিকরা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতের পর এই অঞ্চলে যে মানবিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তা নিয়ে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে বলে জানা
আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টি। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে কীভাবে এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করা যায়, সেই উপায়গুলো খুঁজে বের করতে উভয় পক্ষই গুরুত্বারোপ করেছেন। এই ফোনালাপকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের মোড় ঘোরানোর চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে ইরানের হামলার পর দুই দেশের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থার পর এই ফোনালাপ দুই শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপে ফেরার ইঙ্গিত দিচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ফোনালাপ কেবল একটি সৌজন্য বিনিময় নয়, বরং মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি প্রক্রিয়া শুরুর প্রাথমিক ধাপ। চরম উত্তেজনার এই সময়ে সৌদি আরব ও ইরানের এই নতুন উদ্যোগ পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
টিএ