
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার (২৯ মে) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহের বৃষ্টির
এদিকে মে মাসের শেষের এই ঝড়বৃষ্টির পর জুনের শুরুতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে, আগামী ১ থেকে ২ জুনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি যদি মিয়ানমারের দিকে অগ্রসর হয়, তবে মূলত চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। আর এটি যদি বাংলাদেশের দিকে ধেয়ে আসে, তবে দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাতের মাত্রা ব্যাপক হারে বাড়তে পারে।
/টিএ