
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। এই সংগঠনকে বলা হয়ে থাকে বিএনপির আদর্শিক কর্মী তৈরির আঁতুড়ঘর। এই সংগঠন থেকেই গড়ে উঠেছেন দলটির বহু কেন্দ্রীয় নেতা। ছাত্র সংগঠনটির বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে নিয়ে গঠিত কমিটির দুই বছরের মেয়াদ গত ১ মার্চ পূর্ণ হয়। এরপর থেকেই সংগঠনটির ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, যে কোনো সময় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও তিনি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম তদারকি করে আসছেন। তবে এবারের নেতৃত্ব বাছাই
সভাপতি পদে আলোচনায় যারা : বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি মোঃ মনজুরুল আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদনান।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বর্তমান কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে সামনের সারিতে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এই মেধাবী ছাত্র তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
নাকিবুল ইসলাম চৌধুরী ঢাবির শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক মানবাধিকার সম্পাদক হিসেবে দলের কঠিন সময়ে নির্যাতিত নেতাকর্মীদের আইনি সহায়তা ও ন্যায়বিচারের লক্ষ্যে রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তৃণমূলকে শক্তিশালী করতে নাকিবুল ইসলাম চৌধুরী মাঠপর্যায়ে নানাভাবে সক্রিয় ছিলেন। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর কমিটি গঠনে সফলতার স্বাক্ষর রাখায় তাকে বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীকে ২০১১ সালের ৬ই মার্চ শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের হাতে টানা ৭ ঘণ্টা নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ছাত্রলীগের এমন নির্মম নির্যাতনের পর তিনি হল ছাড়তে বাধ্য হন । ২৮শে অক্টোবর পরবর্তী আন্দোলন সংগ্রামে দলের কেন্দ্রীয় মানবাধিকার সেলে থেকে গুম ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী কেন্দ্রীয় কমিটিতে তার নাম আলোচনায় থাকার বিষয়ে জানতে চাইলে তিনি এটিএন বাংলা অনলাইন কে বলেন, দলের কঠিন সময়ে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলাম, আন্দোলন সংগ্রামে কোনদিন মাঠ ছেড়ে যায়নি, মাঠের প্রতিটি আন্দোলনে সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের পক্ষ থেকে যদি কেন্দ্রীয় কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয় তবে আগামী দিনে একটি মেধা ও সৃজনশীল শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব উপহার দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছি।
এবার কমিটিতে যোগ্য নেতৃত্ব খুঁজছে বিএনপি হাইকমান্ড। বিশেষ করে গত জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান বিবেচনায় নিয়ে এবারের কমিটিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। দলীয় সূত্র বলছে, শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। আর সেই কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নিয়েই এখন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা- কল্পনা।