
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের কানঝুয়াং সোনার খনিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন খনি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে খনির একটি উলম্ব সুড়ঙ্গে এই দুর্ঘটনা ঘটে, যা দেশজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
জানা গেছে, শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত একটি খাঁচা হঠাৎ ছিঁড়ে গিয়ে প্রায় ২৪০ মিটার নিচে পড়ে যায়। খনিতে ডাবল সেফটি সিস্টেম বা দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও একই সঙ্গে দুটি তার ছিঁড়ে যাওয়ায় খাঁচাটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে আছড়ে পড়ে, ফলে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।
এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মূলত তথ্য গোপনের অভিযোগে। অভিযোগ রয়েছে, খনি কর্তৃপক্ষ সময়মতো দুর্ঘটনার
ঝাওইউয়ান জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানিটি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দুর্ঘটনার রিপোর্ট দেয়নি, যা উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় তথ্য গোপনের অভিযোগে খনি ব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট খনি কোম্পানি ‘ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রি’-এর শেয়ারের দামে বড় ধরনের পতন দেখা গেছে। উল্লেখ্য, নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে গত বছরও এই খনিটিকে দুইবার জরিমানা করেছিল স্থানীয় প্রশাসন। বর্তমানে জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও পাবলিক সিকিউরিটি ব্যুরো যৌথভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিকল্পিত তথ্য গোপনের বিষয়টি তদন্ত করছে। একই দিনে শানসি প্রদেশের একটি বায়োটেক কারখানায় পৃথক বিস্ফোরণে আরও আটজন নিহত হওয়ার ঘটনায় চীনের শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও নতুন করে সামনে এসেছে।