
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বৃষ্টি উপেক্ষা করেই আজ জুমাতুল বিদা উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সমবেত হয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায় মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনায় ব্যাকুল ছিলেন ইবাদতকারীরা। সিয়াম সাধনার মাস বিদায়ের এই ক্ষণে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজকের জুমার নামাজ।
এদিন দুপুর ১২টা থেকেই বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের প্রবেশ শুরু হয়। তাদের অনেকেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদে রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে। দুপুর ১টার আগেই মসজিদের ভেতরের মূল অংশ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। আজানের পর মসজিদের নিচতলার অংশটিও ভরে ওঠে।
তবে বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিলো। বায়তুল মোকাররম
নামাজ শেষে বিশেষ মোনাজাতে আখিরাতের মুক্তি এবং দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এসময় অনেককে নিজের পরিবার ও প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাত করতেও দেখা গেছে।
মুসলিম উম্মাহর কাছে পবিত্র রমজানের প্রতিটি মুহূর্তই অত্যন্ত বরকতময়। জুমার দিনটি সাপ্তাহিক শ্রেষ্ঠ ইবাদতের দিন এবং 'গরিবের ঈদ' হিসেবে স্বীকৃত হওয়ায় এর মর্যাদা অপরিসীম। বিশেষ করে রমজানের শেষ দশকের এই 'জুমাতুল বিদা' প্রতিটি রোজাদারের হৃদয়ে এক বিশেষ আবেগ ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে।