
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র তাদের বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে। এই তালিকায় বাংলাদেশ ও ভারতের নামও রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ খতিয়ে দেখতে এই তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে এসব দেশের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, সেকশন ৩০১ আইনের অধীনে এই তদন্ত চালানো হচ্ছে। চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো বড় অর্থনীতির পাশাপাশি বাংলাদেশসহ আরও কয়েকটি দেশও এই তদন্তের আওতায় রয়েছে। তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য নীতি প্রমাণিত হয়, তাহলে সেই দেশের পণ্যের ওপর অতিরিক্ত
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। কয়েক সপ্তাহ আগে আদালত রায় দেয়, গত বছর এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছিলেন, তা আইনসম্মত নয়। আদালতের মতে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে প্রেসিডেন্ট এককভাবে শুল্ক আরোপ করতে পারেন না, কারণ সংবিধান অনুযায়ী এ ধরনের ক্ষমতা মূলত কংগ্রেসের হাতে।
আদালতের এই রায়ের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন এবং ভবিষ্যতে তা ১৫ শতাংশে বাড়ানোর হুমকিও দেন। তিনি আদালতের রায়কে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেন এবং তার বাণিজ্যনীতি বাতিল করা বিচারকদের সমালোচনাও করেন। এর আগে গত বছর এপ্রিল মাসে প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন তিনি।
এরই মধ্যে বাংলাদেশসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিল, যেখানে কিছু শুল্ক কমানোর পাশাপাশি বিভিন্ন বাণিজ্য শর্তও যুক্ত করা হয়। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর এসব চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, শুল্ক নীতিতে পরিবর্তন এলেও বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো আপাতত বহাল থাকবে। অন্যদিকে, এই সপ্তাহের শেষে প্যারিসে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যা ভবিষ্যৎ বাণিজ্য আলোচনার ভিত্তি তৈরি করতে পারে।