
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চীনের প্রযুক্তি বাজারে রোবটিক্স প্রযুক্তিতে এক বিশাল চমক নিয়ে এসেছে নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি। তারা তাদের তৈরি নতুন মানবসদৃশ বা হিউম্যানয়েড রোবট ‘আর১ এয়ার’ (R1 Air) মাত্র ২৯ হাজার ৯০০ ইউয়ানে দেশের বাজারে বিক্রি শুরু করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটিই বর্তমানে বিশ্ববাজারের সবচেয়ে কমদামি এবং সাশ্রয়ী মানবসদৃশ রোবট, যা সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রোবট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক নতুন মাইলফলক।
প্রযুক্তি বাজার বিশ্লেষকদের দাবি, এই রোবটের যাত্রা শুধু চীনের বাজারেই সীমাবদ্ধ থাকছে না। চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার মাধ্যমে খুব শিগগিরই বিশ্ববাজারেও আর১ সিরিজের রোবট বিক্রি শুরু হতে যাচ্ছে। সম্প্রতি ইউনিট্রি ও আলিবাবার মধ্যে স্বাক্ষরিত নতুন কিছু চুক্তিপত্রের তথ্য থেকে আন্তর্জাতিক বাজারে এই
তবে আন্তর্জাতিক বাজারে আসার পর রোবটটির মূল্য স্থানীয় বাজারের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববাজারে এর দাম আনুমানিক ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর সেই হিসেবে মূল্য বৃদ্ধি পাওয়ার পরও আন্তর্জাতিক বাজারে এর সর্বোচ্চ দাম ঠেকতে পারে ৩৬ হাজার ইউয়ানে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় লাখ ৪৭ হাজার টাকা)।
এই মূল্য বৃদ্ধির পরও আর১ সিরিজের রোবটগুলো বিশ্বের সবচেয়ে কমদামি মানবসদৃশ রোবটের খেতাব ধরে রাখবে। মাত্র চার ফুট উচ্চতা এবং ২৫ কেজি ওজনের এই রোবটগুলো নিজস্ব সিস্টেমে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) চালাতে সক্ষম, যার ফলে ক্লাউড ইন্টারনেটের ওপর নির্ভর না করেই এটি ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কথোপকথন এবং ছোটখাটো গৃহস্থালি কাজ করতে পারে। তবে রোবটটির একমাত্র দুর্বলতা এর ব্যাটারি লাইফ, যা মাত্র এক ঘণ্টা স্থায়ী হয়। নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি আগামী মডেলগুলোতে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর কাজ করলেও, বর্তমান সংস্করণে সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না।
/টিএ