
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবসময় বলতেন—বাংলাদেশ ছাড়া তাদের আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীও বিশ্বাস করে, বাংলাদেশই তাদের প্রথম ও শেষ ঠিকানা। এ বিশ্বাস থেকেই বিএনপি জনগণের সামনে দাঁড়িয়েছে এবং জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায়। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ তাদের দীর্ঘদিন ধরে কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং একটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। তিনি বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে জনগণের
নারীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, নারীদের কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যেতে পারে না। খালেদা জিয়া তার শাসনামলে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে। তিনি জানান, প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে তারা রাষ্ট্রীয় সহায়তা সহজে পেতে পারে।
একই সঙ্গে কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সহজ শর্তে ঋণ নেওয়া সম্ভব হবে। তিনি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দেন এবং বলেন, এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চল কৃষিনির্ভর হওয়ায় কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকে পরিণত করার কথাও জানান তিনি।
জনসভায় তিনি পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল ও তাঁতশিল্প স্থাপন, ক্যাডেট কলেজ নির্মাণ, হিমাগার স্থাপন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, নির্বাচনি জনসভায় এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বললে জনগণের কোনো উপকার হয় না; জনগণ জানতে চায় কে তাদের জন্য কী করবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের অভ্যুত্থানে ধর্ম কোনো বিষয় ছিল না এবং আগামীতেও বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। বিএনপি ক্ষমতায় এলে দ্রুত ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
টিএ