
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রমজান মাসের শেষ দিকে আসলেই সবার মনেই কৌতুহল জাগে যে ইদ কবে? সাধারণত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের চাদ দেখার ঘোষণার সঙ্গে মিল রেখেই বাংলাদেশে ইদের দিন নির্ধারিত হয়ে থাকে। আর তাতে সৌদিতে শুক্রবার পালন করা হচ্ছে পবিত্র ইদুল ফিতর। আর বাংলাদেশে তার পরদিন অর্থাৎ ইদ হবে শনিবার। যদিও বাংলাদেশের চাদপুর জেলা বরাবরই সৌদির সঙ্গে মিল রেখে একই দিনে ইদ পালন করে থাকে।
তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো শুক্রবারে নয় বরং বাংলাদেশের সঙ্গে মিল রেখে ৩০ রোজা সম্পন্ন করে শনিবার ইদ পালন করবে বলে জানিয়েছে ইরান। ইদ নিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে, চাঁদ দেখার
ইরানের এই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ইরাকও। দেশটির শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানিও শনিবার ঈদ উদযাপনের কথা নিশ্চিত করেছেন। ইরান এই বর্তমান সংঘাতকে ‘রমজান যুদ্ধ হিসেবে অভিহিত করেছে, যার মধ্যেই ধর্মীয় এই উৎসবটি পালন করতে যাচ্ছে দেশটির নাগরিকরা।
যদিও এবারের ঈদুল ফিতর ইরানের জন্য এক অনন্য তাৎপর্য বহন করছে। কারণ রমজানের শেষ দিনটি কাকতালীয়ভাবে নওরোজ বা ইরানি নববর্ষের সঙ্গে মিলে গেছে। বসন্ত বিষুব বা স্প্রিং ইকুইনক্সের এই সময়ে ইরানিরা ঐতিহ্যগতভাবে নতুন বছর উদযাপন করে থাকেন।একই সঙ্গে ঈদ এবং নববর্ষের এই মিলন মেলা ইরানি জনজীবনে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে। যদিও প্রতিবার এই উৎসবকে সামনে রেখে সাধারণত দেশটিতে জমজমাট উৎসবের প্রস্তুতি থাকে, তবে এবারের যুদ্ধের কারণে সেই আনন্দে ভাটা পড়বে বলে মনে করছে ইরান।